শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। নিজ জেলাতেই করতে হবে। যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে। এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালে ঢোকেন তিনি। এরপর বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে আসছিলাম। দুই শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো। তিনি আরও বলেন, আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছে। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। গত ২৫ জানুয়ারি রাতে যশোর চৌগাছা থেকে দিনাজপুর স্বপ্নপুরী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়।........................source:Kalerkontho
Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts
Wednesday, February 1, 2017
অনুমতি ছাড়া স্কুল-কলেজের পিকনিক অন্য জেলায় নয়
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। নিজ জেলাতেই করতে হবে। যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে। এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালে ঢোকেন তিনি। এরপর বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে আসছিলাম। দুই শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো। তিনি আরও বলেন, আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছে। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। গত ২৫ জানুয়ারি রাতে যশোর চৌগাছা থেকে দিনাজপুর স্বপ্নপুরী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়।........................source:Kalerkontho
Tuesday, January 31, 2017
মায়ের হাতে আঁকা বই দিয়ে স্কুলজীবন শুরু: সোলায়মান সুখন
আমাকে স্কুলে ভর্তি করলেও বইয়ের সংকট থাকায় মা নিজের হাতে এঁকে এঁকে তৈরি করেন প্রথম শ্রেণী শিক্ষার্থীর আমার বাংলা বই। মায়ের হাতে আঁকা বই নিয়ে স্কুলে গিয়ে বিপাকে পড়ে গেলাম। কারণ সহপাঠিরা ছাপার বই বাদ দিয়ে আমার মায়ের হাতে আঁকা বই নিয়েই বেশি ব্যস্ত ছিলো।’ সম্প্রতি প্রিয়.কমের সাথে আলাপকালে এভাবেই নিজের শিক্ষাজীবন শুরুর গল্প বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মান সুখন। বয়স ৩৫ এর কোঠা পার হলেও চলনে বলনে কথাবার্তায় এখনো তরুণ সোলাইমান সুখন। ফেসবুকে নানা ধরনের অনুপ্রেরণামূলক স্ট্যাটাস, ছবি ও ভিডিওর পোষ্ট করার কারণে ইতিমধ্যেই তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনে ফেসবুকে স্ট্যাটাস, ছবি ও ভিডিও পোষ্ট করি। আমার পোষ্টে লাইক দিলে আমি হয়তো বিখ্যাত করছে কিন্তু যারা লাইক দিচ্ছেন তারা যদি আমার লেখাগুলো বা আমি কী বোঝাতে চেয়েছি তা বুঝে নেন, নিয়মগুলো মেনে চলেন তাহলে তারাও নিজেদের জীবন পরিবর্তন করে উন্নতি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’ শুধুমাত্র ভার্চুয়াল জগতে নয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবগুলোর আমন্ত্রণে প্রেরণাদায়ী বক্তৃতা দিয়ে থাকেন সোলায়মান। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে নিজের জীবনের প্রত্যক্ষ ঘটনাগুলো শেয়ার করেন তিনি। তরুণদের মাঝে অনুপ্রেরণা জোগান, তাদের এগিয়ে চলতে শক্ত ও সামর্থ্যবান হওয়ার প্রেরণা দিয়ে থাকেন সোলায়মান সুখন। পরিবার পুরোনাম খন্দকার মোহাম্মদ সোলায়মান। ডাক নাম সুখন। ১৯৮০ সালের ২০ ফেব্রুয়ারি যশোর সেনানিবাসে জন্মগ্রহণ করেন সোলায়মান। সাবেক সেনা সদস্য বাবা আব্দুল ওয়াদুদ এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মা সামসুন নাহার খন্দকারের ৩ ছেলে দুই মেয়ের মধ্যে তিনি মেঝো। বড় বোন সোহেলী পারভীন গৃহিণী, সেঝো ভাই খন্দকার রায়হান ডাইমেনসন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। আরেক বোন খন্দকার চামেলী পারভীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি-বারিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোট ভাই ওসমান ইমন বিজ্ঞাপন নির্মাতা। গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা স্ত্রী সায়রা বেগম ও স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ুয়া মেয়ে নাজলা ওয়াফাকে নিয়েই সোলায়মান সুখনের পরিবার। শিক্ষাজীবন বাবার চাকরিসূত্রে কোথাও থিতু হতে পারেননি সোলায়মান। জালালাবাদ সেনা নিবাস উচ্চ বিদ্যালয়ে শুরু হয় তার শিক্ষা জীবন। ১৯৯৫ সালে মুসলিম মডার্ন একাডেমি থেকে মাধ্যমিক এবং ১৯৯৭ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০০০ সালে বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমিশন প্রাপ্ত হন ও ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।-----------------Source,,,,,,,,Priyo.com
Follow us on Facebook
Friday, January 29, 2016
Friday, October 2, 2015
রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) অনলাইন অ্যাপ্লিকেশন পেজে গিয়ে এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রদান করার পর আবেদনকারী যে ইউনিটের জন্য যোগ্য সেই তালিকা পাওয়া যাবে। এরপর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে প্রতিটি ইউনিটের জন্য নির্ধারিত ফি আলাদাভাবে বিকাশ, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং, ইউক্যাশ অথবা মোবিক্যাশের আউটলেটের মাধ্যমে দিয়ে লেনদেনের আইডি (Transaction ID) সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি ইউনিটের জন্য প্রাপ্ত আইডি, আবেদনকারীর মোবাইল নম্বর এবং ছবি আপলোডের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীরা ২৮ অক্টোবর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত ওয়েবসাইট থেকে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি-ইচ্ছুকদের সুবিধার জন্য প্রবেশপত্রেই আসন বিন্যাস দেওয়া থাকবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগর জন্য নয়টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Friday, September 11, 2015
মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন ৯ সেপ্টেম্বর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (প্রাইভেট) রেজিস্ট্রেশন কাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এই রেজিস্ট্রেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার ওই তথ্য জানানো হয়েছে।
Wednesday, September 9, 2015
মাস্টার্স শেষ পর্ব রেজিস্ট্রেশন শুরু ৯ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info/mf) থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
Monday, September 7, 2015
ভারতে বৃহত্তম হোটেল নেটওয়ার্ক বানাচ্ছেন একুশ বছরের রিতেশ
এক রাতে দিল্লীর একটি ভবনে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতে ব্যর্থ হয় আঠারো বছরের রিতেশ আগরওয়াল। ছোট্ট এই অঘটনটি তার জীবনই বদলে দেয়। ওই রাতে একটি হোটেলে থাকতে বাধ্য হয় সে এবং এমন অভিজ্ঞতার মুখে পড়ে যে অভিজ্ঞতা এর আগেও ভারতের বিভিন্ন হোটেলে থাকতে গিয়ে হয়েছে তার। 'অভ্যর্থনাকারীকে দেখি ঘুমিয়ে আছে। রুমের সকেটগুলো কাজ করছে না। তোষক ছেড়া। বাথরুমের কল থেকে পানি পড়ছে। আর সবশেষে দেখলাম তারা ক্রেডিট কার্ড নিচ্ছে না। আমি ভাবলাম, এগুলোতে যদি আমার সমস্যা হয় তাহলে অন্যদেরও সমস্যা হচ্ছে। ভারতে কেন অল্প খরচে ভাল হোটেল পাওয়া যাবে না'? বলছিলেন মি. আগরওয়াল। চার বছর পর মি. আগরওয়ালের বয়স যখন একুশ তখন তিনি অয়ো রুমস নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। এটি ৩৫টি শহরজুড়ে এক হাজার হোটেলের একটি নেটওয়ার্ক যার মাসিক আয় ৩৫ লাখ ডলার। এই প্রতিষ্ঠানটি মূলত: ছোটছোট নামগোত্রহীন হোটেলগুলোর সেবামান উন্নত করে, কর্মীদের প্রশিক্ষণ দেয় এবং অয়ো'র নাম ব্যবহার করতে দেয় এবং বদলে অয়ো রুমস ওই হোটেলটির আয়ের অংশীদার হয়। ব্যবসার অংশ হিসেবে মি. আগরওয়াল একটি অ্যাপ তৈরি করেছেন যেটি ব্যবহার করে অতিথিরা হোটেলের কামরা বরাদ্দ নিতে পারবেন, হোটেলে যাবার পথ নির্দেশনা পাবেন এবং হোটেলে পৌঁছে রুম সার্ভিসের মতো সেবাগুলোও এই অ্যাপের মাধ্যমে পাবেন। রিতেশ আগরওয়ালের এখন ইচ্ছে বিদেশেও তার এই সেবা পৌঁছে দেয়া।
Sunday, September 6, 2015
পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভর্তি শিক্ষার্থীদের ক্লাস ১ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদর ভর্তি নির্দশিকা ও ওয়েব সাইট-এর মাধ্যমে যথাসময়ে জানানা হবে।
বুয়েট যেখানে সেরা- প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে এবং দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে এল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল। তারা অর্জন করল ‘বেস্ট এডুকেশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ এবং এক হাজার ডলার প্রাইজমানি।
আবারও প্রমাণ মিলল বাংলাদেশের তরুণেরা সুযোগ পেলে বিশ্বের সামনে তুলে ধরতে পারেন নিজেদের মেধা, সঙ্গী হতে পারেন দেশের গৌরবের। প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি দল। ‘আইইইই ইন্টারন্যাশনাল ফিউচার এনার্জি চ্যালেঞ্জ (আইএফইসি)-২০১৫’ শীর্ষক প্রতিযোগিতায় চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৩০টি দলকে পেছনে ফেলে বুয়েটের এই দলটি জিতে নিল ‘বেস্ট এডুকেশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ এবং এক হাজার ডলার প্রাইজমানি। বুয়েট দলের সদস্যরা হলেন জাহিন মুস্তাকিন, রিফাত কায়সার, হাসান মনির, তারিকুল ইসলাম, সৈয়দ ইমাম হাসান, রাফিউল আমিন, অনিক চৌধুরী, সৈয়দ আসহাব উদ্দীন, আবুল আল আরাবি, খালেদ বিন মইনুদ্দীন, রাকিবুল ইসলাম চৌধুরী ও শরিফুল ইসলাম ফয়সাল। বরাবরের মতো এবারও আইএফইসি ২০১৫ সালের আয়োজক ছিল ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইই), পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি। কয়েকটি ধাপে আয়োজিত এবারের প্রতিযোগিতার প্রথম ধাপ সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লোটে। আর দ্বিতীয় ধাপ সম্পন্ন হয় যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে। দলের প্রতিনিধি হিসেবে জাহিন মুস্তাকিন ও রিফাত কায়সার অংশ নেন যুক্তরাষ্ট্রে এবং জাহিন মুস্তাকিন অংশ নেন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বে। বুয়েটের এই দলটিই পেয়েছে আইএফইসি ‘বেস্ট এডুকেশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরলে বুয়েট ক্যাম্পাসে কথা হয় জাহিন মুস্তাকিন ও দলের অন্য সদস্যদের সঙ্গে। জাহিনের কাছে আমরা প্রশ্ন রাখি, কী ছিল সেই উদ্ভাবন, যার জন্য অর্জিত হলো এই গৌরব? উত্তরে জাহিন বলেন, ‘আমরা একটা ইনভার্টার তৈরি করেছি, যা একই সঙ্গে গ্রিড থেকে শুধু ব্যাটারি চার্জই করে না বরং ব্যাটারি থেকে শক্তি গ্রিডেও সরবরাহ করে। এ জন্যই এটাকে আমরা বলছি, “সিঙ্ক্রোনভার্টার”, যেটা অনেকটা সিঙ্ক্রোনাস জেনারেটরের মতো কাজ করে। এই ইনভার্টার ডিজাইনের জন্যই আমরা পেয়েছি পুরস্কারটি।’ যোগ করেন রিফাত কায়সার, ‘পৃথিবীব্যাপী নবায়নযোগ্য শক্তি এবং এর কার্যকর ব্যবহার নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু আমাদের দেশে এ ধরনের উদ্যোগ সীমিত। প্রতিযোগিতার জন্য আমরা তাই এমন একটা যন্ত্র বানাতে উদ্যোগী হই, যা কিনা একই সঙ্গে বিদ্যুৎ সংরক্ষণ করবে এবং প্রয়োজনের সময় সরবরাহ করবে।’ জাহিন মুস্তাকিন জানান, ‘প্রতি দুই বছর অন্তর আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো উইন্ড টারবাইনের মতো পরিবর্তনশীল উৎস থেকে স্থিতিশীল শক্তি সরবরাহ করার জন্য একধরনের ইনভার্টার ডিজাইন করা, যা মূলত অধিক শক্তি উৎপাদনের সময় উদ্ধৃত শক্তি সঞ্চয় করে রাখবে এবং উৎপাদনের ঘাটতির সময় তা সরবরাহ করবে, যেন পাওয়ার গ্রিডে সব সময় সুষম শক্তির সরবরাহ নিশ্চিত হয়।’ দলের অন্যতম সদস্য হাসান মনির বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বৈদ্যুতিক সমস্যার কারণে প্রায় সব বাসাতেই ইনভার্টার ব্যবহার করা হয়। যেখানে বাজারে প্রচলিত সাধারণ ৫০০ ওয়াটের ইনভার্টারগুলোর খরচ পড়ে ৩০ হাজার টাকার বেশি, সেখানে আমাদের তৈরি ইনভার্টারে খরচ হবে অর্ধেকের মতো। সম্পূর্ণ প্রকল্পটি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হলে খরচ আরও কমে আসবে।’
-----------------------------Source: Prothom Alo
Thursday, September 3, 2015
বিসিএস-এ সেরা ফেনীর ছেলে কাশেম
বাংলাদেশ সিভিল সার্ভিস’র (বিসিএস) মেধা তালিকায় প্রথম হয়েছেন সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের এম ওয়ালিদ বিন কাশেম। সম্প্রতি প্রকাশিত ৩৪তম বিসিএস’র শ্রেষ্ট স্থান দখল করা কাশেম প্রিলিমিনারি পরীক্ষায় পাসই করতে পারেননি। মতিঝিল সরকারি বয়েজ হাইস্কুল থেকে ২০০৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন ওয়ালিদ। ২০০৫ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এ প্লাসের স্বপ্ন ভঙ্গ হয় তার। এইচএসসিতে জিপিএ-৪.৭০ পান ওয়ালিদ বিন কাশেম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে থকলেও সুযোগ হয়নি। পরে তাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনুয়েবল এনার্জি বিভাগে মাস্টার্সে ভর্তি হন। সেখান থেকেই বৃত্তি পেয়ে উড়াল দেন জাপানে। ৩৪তম বিসিএসের মৌখিক (ভাইভা) পরীক্ষা তিনি জাপান থেকেই এসে দিয়ে গেছেন। বাবা মো. আবুল কাশেম। তিনি ছিলেন প্রশাসনে বিসিএস ক্যাডার। বর্তমানে অবসর জীবন যাপন করছেন। ওয়ালিদের বড় আপা বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটালের সহকারী অধ্যাপক, ছোট আপা ব্যাংকার। মা জোসনেয়ারা কাশেম গৃহিণী। সার্ক এর নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবেও কাজ করেছেন ওয়ালিদ। তিনি বিয়ে করেছেন ২০১২ সালে। ২ মাস কম দুই বছর বয়সী সাবিরা বিনদে ওয়ালিদ নামে ফুটফুটে মেয়েও আছে তার। ওয়ালিদ বিন কাশেম বলেন, আমি মোটেও মেধাবী নই, একটিভ। আমি সব সময় সব বিষয়ে একটিভ ছিলাম। ধৈর্য্য এবং প্রাকটিসই আমার সাফল্যের চাবিকাঠি। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু প্রথম হয়ে যাবো, এমনটা ভাবিনি, এটা অবিশ্বাস্য। বলতে পারেন আমি ভাগ্যবান।
Wednesday, September 2, 2015
মাদ্রাসায় বিজ্ঞান প্রযুক্তি বিষয় পড়ানো হবে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলোও পড়ানো হবে। যেন এখান থেকে ডিগ্রিধারীরা বিজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন। আজ রোববার ঢাকার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আলেম সমাজের শত বছরের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারক বাহক পাকিস্তানি শাসকেরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে বলে দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এ এম বাহাউদ্দীন, মহাসচিব শাব্বির আহামদ মোমতাজী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন, এ এস মাহমুদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ আলোচনায় অংশ নেন।
-----------------Prothom Alo
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ অক্টোবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ নভেম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, ২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার ‘খ’ ও ‘গ’ ইউনিট এবং ২৮ নভেম্বর শনিবার ‘ঘ’ ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (barisaluniv.edu.bd) থেকে জানা যাবে। ---------------------------ঢাকাটাইমস
Monday, August 31, 2015
মেডিকেলে ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর
মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়া হবে। এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৩ আগস্ট মন্ত্রণালয়ের এক সভায় ২ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও ঈদের কারণে তা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, ঈদুল আজহার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার সম্ভব্য তারিখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে থাকবে। ফলে ২ আক্টোবর ঈদের মাত্র এক সপ্তাহের মাথায় পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে। এমনকি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। সে বিবেচনায় পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে। ---------------------bd24live.com
Sunday, August 30, 2015
শাবিতে অনার্স ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ, প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহাকে সভাপতি এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুশতাক আহমদকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
--------------------------------------------------ঢাকাটাইমস
বুয়েটে ভর্তি পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি
দেশের বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য স্বপ্নের ক্যাম্পাসের নাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ঠিকানা করে নিতে হলে তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। বুয়েটের আসন সংখ্যা মাত্র ১০০০ টি। এই আসনের বিপরীতে এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করবে ৮৮৭৫ জন প্রার্থী। ২২ নভেম্বর বসছে বুয়েট ভর্তি পরীক্ষার আসর। অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা থেকে বুয়েটের ভর্তি পরীক্ষার ধরনটা একেবারেই আলাদা। অনেকেরই ধারণা, বুয়েট ভর্তি পরীক্ষা মানেই কঠিন সব প্রশ্ন। ব্যাপারটা কিন্তু মোটেও সে রকম নয়। ভর্তি পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই আসে মূল বই থেকে। তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে অনেক সময়। মেধাবীদের এতে অবশ্য চিন্তিত হওয়ার কোন কারণ নেই। যারা ভালো করে মূল বই পড়ে, তাদের সুযোগ বেড়ে যায়। কিন্তু যারা মূল বইয়ের খুঁটিনাটি না জেনে বাধাধরা মুখস্থবিদ্যার ওপর ভরসা রাখে, তাদের জন্য বুয়েট ভর্তি পরীক্ষা বেজায় কঠিন। কেননা বুয়েটের ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীর মৌলিক জ্ঞান যাচাই করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত- এই তিনটি বিষয়ের ওপর ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়। এই তিনটি বিষয়েই ২০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। গণিত : মূল বই থেকে হুবহুও প্রশ্ন হয় গণিতের ক্ষেত্রে অনুশীলনের কোনো বিকল্প নেই। ক্যালকুলাস, দ্বিপদী ধারার যোগফল, সম্ভাব্যতা প্রভৃতি অধ্যায় থেকে প্রশ্ন থাকে। গণিতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, মূল বইয়ের প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়। আবার অনেক সময় মূল বইয়ের প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়। দ্রুত গণিত সমাধানের জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়। তাই তোমাদের উচিত এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার ভালোভাবে শিখে নেয়া। না হলে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে পারো। রসায়ন : মনে রাখতে হবে সংকেত মূল বইয়ের সব অধ্যায় ভালো করে অবশ্যই পড়েছ। তারপরও শেষ মুহূর্তে আবার কয়েকবার রিভাইজ দিতে হবে। যাতে করে সংকেতগুলো মনে থাকে। বিভিন্ন রাসায়নিক নাম, বিক্রিয়া, পারস্পরিক রূপান্তর, নামকরণ বা সংকেত থেকেই প্রশ্ন থাকে বেশি। অনেকে রসায়ন দ্বিতীয় পত্রে একটু সমস্যায় পড়ে। এ বিষয়ের অনেক বিক্রিয়া ও সংকেত আছে, যা সহজে মনে থাকতে চায় না। এজন্য রসায়নের বিক্রিয়া ও সংকেতগুলো বারবার পড়তে হবে। পদার্থবিজ্ঞান : সব অধ্যায়ে সমান গুরুত্ব পদার্থবিজ্ঞান প্রথমপত্রে গতিবিদ্যাসহ প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়পত্রে চুম্বক, তড়িৎ শক্তি, তাপ, শব্দ, আলো- এসব অধ্যায় থেকে প্রায় প্রতিবছর রচনামূলক প্রশ্ন থাকে। আর নৈর্ব্যক্তিকের জন্য সব অধ্যায়ের গুরুত্ব সমান। তাই অবশ্যই বইয়ের প্রতিটি অধ্যায়ের ওপর বেসিক নলেজ থাকতে হবে। আর পদার্থবিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের খুঁটিনাটি বিষয় মনোযোগ সহকারে এবং অবশ্যই বুঝে পড়তে হবে। তাহলে সহজেই মনে থাকবে। কোন বই পড়বে তা গুরুত্বপূর্ণ নয় এখনকার প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। এ সময়টায় মনে একটু ভয় কাজ করতে পারে। মনে হতে পারে, যা পড়েছি সব ভুলে যাচ্ছি। আবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে- এ সময় কার বই পড়ব, কোন বই পড়ব। আসলে কোন লেখকের বই পড়বে সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি বিষয়ে অন্তত দুজন লেখকের বই ভালোভাবে বুঝে পড়লে কাজে দেবে। পদার্থবিজ্ঞান প্রস্তুতির জন্য অন্তত দু’জন লেখকের বইয়ের সব ম্যাথ সলভ করা উচিত। শাজাহান-তপনের বইটা দেখা যেতে পারে। আবু ইসহাক-তোফাজ্জল হোসেন স্যারের বইটাও অনেক ভালো। যেকোনো বিষয়ের বই পড়ার সময় কোনো নতুন তথ্য কিংবা ব্যতিক্রম কিছু পেলে সেটা একটা খাতায় লিখে রাখতে হবে। কারণ পরীক্ষার আগে পুরো বই পড়া সম্ভব হয় না। এ রকম করে রাখলে পরীক্ষার আগের দিন চোখ বুলিয়ে নিলেই অনেক কাজ হবে। পরীক্ষার আর বেশি বাকি নেই। এ সময়টায় বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারো। এতে করে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, তবে বুয়েট ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নই খুব একটা রিপিট করা হয় না। ৩০০ নম্বরের লিখিত পরীক্ষায় সময় থাকে মাত্র দেড় ঘণ্টা। যারা দ্রুত লিখতে পারে, তাদের জন্য ভালো। তোমাদের উচিত নিয়মিত লেখার অভ্যাস করা। আর ঘড়ি ধরে লিখিত পরীক্ষার অনুশীলনও করা যেতে পারে। মনে রাখবে, অনুশীলনের কোনো বিকল্প নেই। রসায়ন, পদার্থবিজ্ঞান আর গণিত বেশি বেশি অনুশীলন করতে হবে। উত্তর না মিললেও নম্বর পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠা-া রাখতে হবে। ভর্তি পরীক্ষায় সব প্রশ্নের আনসার করা যাবে- ব্যাপারটা কিন্তু তেমন নয়। অনেক সময় কম আনসার করেও সুযোগ পাওয়ার নজির আছে। একটা প্রশ্ন না পারা গেলে তার জন্য সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যেতে হবে। উত্তর দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নম্বর মিলিয়ে নিতে হবে। কারণ পরীক্ষা ভালো দিলেও নম্বরে মিল না থাকলে সব পরিশ্রমই প- হয়ে যাবে। অঙ্কে একটু বেশি সময় লাগতেই পারে। তাই বলে অর্ধেক করে ছেড়ে দেওয়া যাবে না। পুরোটা শেষ করেই অন্য প্রশ্নে যাওয়া উচিত। আর লিখিত পরীক্ষায় উত্তর যথাযথভাবে না মিললেও নম্বর পাওয়ার সুযোগ আছে। আর নির্দিষ্ট উত্তর জায়গায়ই লিখতে হয়। কোনো অতিরিক্ত খাতা দেওয়া হয় না। আর সব জিনিসের বেসিক কনসেপ্ট ঠিক রাখতে হবে, তাহলে প্রকৌশলের স্বপ্নের সিঁড়িতে পা রাখতে পারবে তুমিও! বুয়েট ভর্তি পরীক্ষা হয় মোট ৬০০ নম্বরের। সময় মোট ৩ ঘণ্টা। এ বছর পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত- এই তিনটি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। আর যারা স্থাপত্য বিভাগে পড়তে চাও তাদের আরও ৪০০ নম্বরের মুক্তহস্থ অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
----------------------------------------------------------Dailyinqilab
জগন্নাথে ভর্তি প্রক্রিয়া শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর ১২টায় আবেদন গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আবদেন করা যাবে। মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ আবেদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শেষবারের মতো দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এ সুযোগ আর থাকছে না। এ, বি, সি ও ডি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং ই ইউনিটের জন্য চারশো পঞ্চাশ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের সময় কোটা উল্লেখ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটের ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনসহ সর্বমোট ২৭৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Saturday, August 29, 2015
চুয়েটে নতুন দুই বিভাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন দুইটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। বিভাগ দুইটি হলো- সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। উভয় বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইতিমধ্যে বিভাগ দুটিতে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. মো. রিয়াজ আক্তার মল্লিক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ার নানামুখী প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী সময়োপযোগী এই দুটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।-------------------------------ঢাকাটাইমস
ঢাবির জাপান স্টাডি সেন্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় কলা ভবন পরীক্ষা-কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষা- কেন্দ্র পরিদর্শন করেন। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল বারকাত এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পরীক্ষা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ভর্তি পরীক্ষায় ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। ঢাকাটাইমস
Friday, August 28, 2015
শিক্ষা বিষয়ক সকল তথ্যের এক অনন্য ওয়েব সাইট যাতে রয়েছে-
**ইউনিভার্সিটি,কলেজ (মেডিকেল,ক্যাডেট) ও স্কুলের যাবতীয় সকল আপডেট। *শিক্ষা বোর্ডের তথ্যাদি(মাদরাসা/কারিগরী)
*স্কলারশীপ প্রজেক্ট ও বিদেশ গমনেচ্ছুক শিক্ষার্থীদের সহায়ক তথ্য।
* বাংলাদেশের সকল পত্রিকার অনলাইন ওয়েব সাইট।
*বিশ্বের নির্ভরযোগ্য নিউজ চ্যানেল(সি,এন,এন, আল জাজিরা,বি,বি,সি ইত্যাদি) লাইভ দেখার সূবিধা।
*লাইভ খেলা দেখার অনন্য এক মাধ্যম।।
জবির স্নাতক ভর্তি আবেদনের যোগ্যতা : জিপিএ ৬.৫ থেকে ৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮, ৭.৫ ও ৬.৫ প্রাপ্ত হতে হবে। ইউনিট ও বিভাগ ভেদে মোট জিপিএ এর শর্তারোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই শেষবার ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। সে অনুযায়ী ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি ও সমমান উত্তীর্ণরা জিপিএ প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এবিসিডি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮.০ এবং অন্যান্য শাখার জন্য ৭.৫ প্রাপ্ত হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। তবে ‘ই’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫ প্রাপ্ত হতে হবে। কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। সকল ইউনিটে জিসিই ‘ও’লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ ও ২০১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এবিসিডি ইউনিটের জন্য তিনশত পঞ্চাশ টাকা ও ‘ই’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ‘ফি’সহ চারশত পঞ্চাশ টাকা ব্যয় করে মুঠোফোনের মাধ্যমে আগ্রহীরা ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার ‘এ’ ইউনিটে ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটে ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ইউনিটে ১০০টি আসনসহ মোট ২৭৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর ‘বি’ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর ‘সি’ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর ‘ডি’ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ইউনিটের (ড্রামা এন্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই বিকেল ৩টায় শুরু হবে। ৭২টি প্রশ্নে মোট ৭২ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণকারীরা সময় পাবেন ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লহঁ.ধপ.নফ) পাওয়া যাবে। শীর্ষ নিউজ/এস জবির স্নাতক ভর্তি আবেদনের যোগ্যতা : জিপিএ ৬.৫ থেকে ৮ শীর্ষ নিউজ, ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮, ৭.৫ ও ৬.৫ প্রাপ্ত হতে হবে। ইউনিট ও বিভাগ ভেদে মোট জিপিএ এর শর্তারোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই শেষবার ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। সে অনুযায়ী ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি ও সমমান উত্তীর্ণরা জিপিএ প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এবিসিডি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮.০ এবং অন্যান্য শাখার জন্য ৭.৫ প্রাপ্ত হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। তবে ‘ই’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫ প্রাপ্ত হতে হবে। কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। সকল ইউনিটে জিসিই ‘ও’লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ ও ২০১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এবিসিডি ইউনিটের জন্য তিনশত পঞ্চাশ টাকা ও ‘ই’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ‘ফি’সহ চারশত পঞ্চাশ টাকা ব্যয় করে মুঠোফোনের মাধ্যমে আগ্রহীরা ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার ‘এ’ ইউনিটে ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটে ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ইউনিটে ১০০টি আসনসহ মোট ২৭৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর ‘বি’ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর ‘সি’ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর ‘ডি’ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ইউনিটের (ড্রামা এন্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই বিকেল ৩টায় শুরু হবে। ৭২টি প্রশ্নে মোট ৭২ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণকারীরা সময় পাবেন ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।--------------------- শীর্ষ নিউজ
Subscribe to:
Posts (Atom)















