Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Thursday, April 20, 2017

BCB Has Announced 15 Man-Squad For Champions Trophy-2017

Bangladesh Cricket Board(BCB) has announced 15 man-squad for Champions Trophy-2017. Again Bangladeshi all-rounder Nasir Hossain has been ignored though he has been playing fantastic cricket. However, Nasir Hossain has been included in the preliminary squad that will undergo a training camp in Sussex from April 26 to May 6 and also play in a triangular ODI series in Ireland that begins in mid-May.. 

Tuesday, March 7, 2017

তুষারের পর শাহরিয়ারের ডাবল সেঞ্চুরি

আগের দিন ডাবল সেঞ্চুরি করেছিলেন তুষার ইমরান। তাঁকে দেখেই কি অনুপ্রাণিত হয়েছেন শাহরিয়ার নাফীস? বিকেএসপিতে আজ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। আগের দিন শাহরিয়ার অপরাজিত ছিলেন ১৭০ রানে। আজ সেটিকে রূপ দিয়েছেন ডাবলে। শাহরিয়ারের উইকেটটা নিতেই পারেনি ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। অপরাজিত ছিলেন ২০৭ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শাহরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ৮ উইকেটে ৭৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। বিসিএলে আগের পাঁচটি রাউন্ডে দুটি ফিফটি পেলেও শাহরিয়ার তিন অঙ্কের দেখা পেলেন একেবারে শেষ রাউন্ডে এসে। শুধু সেঞ্চুরি করেই থামেননি, ২৪ টেস্ট ও ৭৫ ওয়ানডে খেলা বাঁহাতি ব্যাটসম্যান সেটিকে টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। দক্ষিণাঞ্চলের রানের পাহাড়ের জবাবে ৩ উইকেটে ১৮৪ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল।..........Source:Prothom Alo

Saturday, March 4, 2017

ভারত গুটিয়ে গেল ১৮৯ রানেই

কী দুর্দান্ত বোলিংটাই না করলেন নাথান লায়ন! বেঙ্গালুরুর উইকেটের সদ্ব্যবহারই করলেন তিনি। উইকেট থেকে বাউন্স পেলেন, তাঁর হাত থেকে বেরিয়ে বলও ঘুরল প্রত্যাশামতোই। প্রথম থেকেই দারুণ ছন্দে বল করে ৫০ রানে ৮ উইকেট তুলে নিয়ে ভারতকে ১৮৯ রানেই গুটিয়ে দিলেন তিনি। ভারতের মাটিতে এটি সফরকারী কোনো বোলারের সেরা বোলিং। ভারতের পক্ষে সর্বোচ্চ রান লোকেশ রাহুলের। ২০৫ বলে ৯০ রান করে তিনি লায়নের বলে রেনশর হাতে ধরা পড়েন তিনি। তাঁর ইনিংসই বড় ব্যাটিং-বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছে ভারতকে। রাহুলের পর িদ্বতীয় ইনিংস সর্ব্বোচ্চ ২৬ রান করুন নায়ারের। ১৭ রান করে করেছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। অধিনায়ক কোহলি আউট হয়েছেন ১২ রানে। চা বিরতির পর ২১ রানে শেষ ৫ উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশনে বেঙ্গালুরুর উইকেট কথা বলছে স্পিনারদের ভাষাতেই। উইকেটে একটা বল দ্রুততার সঙ্গে ভেতরের দিকে ঢুকছে তো পরেরটাই বাইরে বেরিয়ে যাচ্ছে। বাউন্সের তারতম্যও রয়েছে যথেষ্ট। লায়ন ৮ উইকেট নিয়ে উইকেটের সর্বোত্তম ব্যবহারই করেছেন। ও’কিফ নিয়েছেন ১ উইকেট। ভারতীয় ব্যাটিং লাইনআপকে খোলসের মধ্যে ঢুকিয়ে চাপটা ভালোই তৈরি করেছেন দুই অস্ট্রেলীয় স্পিনার। সকালে অভিনব মুকুন্দকে এলবিডব্লুর ফাঁদে ফেল একটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্কও। জশ হ্যাজলউড উইকেট না পেলেও বোলিংটা খারাপ করেননি। ১১ ওভারে ৪২ রান দিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। শেষ বিকেলে ১৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৪০। ডেভিড ওয়ার্নার ২৩ আর ম্যাট রেনশ অপরাজিত আছেন ১৫ রান নিয়ে। কাল দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া নিজেদের কতটা এগিয়ে নিতে পারে, তার ওপরই কিন্তু নির্ভর করছে এই টেস্টের ভবিষ্যতের অনেকটাই।-----------------------------------সূত্র: স্টার স্পোর্টস।

Saturday, February 11, 2017

শারজিল-লতিফ:ফিক্সিংয়ের সন্দেহে সাময়িক নিষিদ্ধ


দুবাইয়ে গতকাল শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে দুজনই খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গতকাল প্রথম ম্যাচে মাঠে নেমেছেন শারজিল খান, খালিদ লতিফ অবশ্য খেলেননি। তবে আজ দুজনকেই সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুজনের অপরাধ কি তা এখনো জানা যায়নি। তবে এবারের পিএসএলকে ঘিরে আন্তর্জাতিক চক্রের দুর্নীতির ষড়যন্ত্রের আভাস পেয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে, সেটি স্পট ফিক্সিং ঘটিত ব্যাপার। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে সঙ্গে নিয়ে সেটির তদন্তেও নেমেছে পিসিবি। এই তদন্তের স্বার্থেই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে শারজিল ও লতিফকে। বিবৃতিতে পিসিবি লিখেছে, ‘শারজিল ও লতিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খেলাটির সততা রক্ষার স্বার্থে আইসিসির সাহায্য নিয়ে পিসিবি বৃহৎ পরিসরে যে তদন্ত করছে, সেটি চলতে থাকবে।’ পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি, ‘ব্যাপারটির খুঁটিনাটি নিয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা কোনো ধরনের দুর্নীতি মেনে নেব না। আর তদন্ত চলার সময়ে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে হলে সেটি নিতেও বিন্দুমাত্র দ্বিধা করব না।’ এএফপি।

Sunday, February 5, 2017

We better follow Bangladesh- Imran Khan


The Pakistan Cricket Legend has praised Bangladesh Cricket in a seminar. He also expressed his fear for his team saying is Pakistan Cricket finished ? The all-rounder demanded the answer from the Pakistan Cricket Board- PCB. He said, the way we are playing currently is not the way Cricket should be played. Instead it seems very much like circus. Imran Khan is very much disappointed about Pakistan Cricket and he doubts his team will be able to qualify directly for the ICC Cricket World 2019. Recently Pakistan toured New Zealand and Australia. The tour turned out to be a disaster for the Men In Green, who toured with much expectation of fans and also were the number one team as well. But unfortunately failed to win any test match throughout the tour, as a result had to demote in the ICC Test Rankings as well. That is why Imran thinks if this continues the Pakistan Cricket will soon see its end. He said this in a Cricket seminar on Thursday. The former World Cup winning captain advised the Pakistan government to employ them in the Pakistan Cricket Board- PCB who love their country. Otherwise the Pakistan Cricket shall be ruined. It is not possible to improve Cricket with Corrupted officials. He also questioned the patriotism of his cricketers. He then went on to praise Bangladesh Cricketers. Imran praised the progress Tigers have made in recent year due to proper planning by the Bangladesh Cricket Board- BCB. Pakistan who won the ICC Cricket World Cup also lost to Bangladesh in their last Bilateral One Day International series 3/0 in the three match series.........................................Spource:BDCricteam

Saturday, February 4, 2017

প্রশ্ন শ্রীশান্তের আমি কি জঙ্গি,

আইপিএলে স্পট-ফিক্সিংয়ের দায়ে জেল খেটেছেন শান্তাকুমারন শ্রীশান্ত। দুই বছর বয়ে বেড়িয়েছেন সে কালিমা। আদালতের রায়ে এখন নিষ্পাপ প্রমাণিত হলেও সেই স্মৃতি কি আর চাইলেই ভুলতে পারছেন! সে ঘটনার আগে পরের স্মৃতিগুলোও তো কম দাগ কাটেনি ভারতীয় এই পেসারের মনে। এখন সেসব স্মৃতি হাতড়াতে গিয়েই জানালেন, তাঁর সঙ্গে পুলিশ ঠিক জঙ্গির মতো আচরণ করেছে! রাজস্থান রয়্যালের দুই সতীর্থ অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানের সঙ্গে ২০১৩ সালে আইপিএল চলাকালীন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল শ্রীশান্তকে। পুলিশ জানিয়েছিল, মদ্যপ অবস্থায় ধরা পড়া শ্রীশান্ত ভেবেছিলেন সে কারণেই তাঁকে ধরা হয়েছিল সেদিন। কিন্তু সম্প্রতি ডেনিস ফ্রিডম্যানের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে সে অভিযোগ অস্বীকার করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার, ‘সেদিন কোনোভাবেই মাতাল ছিলাম না। আমি তখন চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে ছিলাম। পুলিশ পুরো গল্পটা বানিয়েছে। তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না। এটাকে তাই পুলিশ দ্বারা অপহরণও বলা যায়। আমাকে বলা হলো দিল্লিতে প্রশ্ন করার জন্য নিচ্ছে, বেটিংয়ের প্রসঙ্গও তোলেনি।’ তাঁকে নাকি উল্টো তদন্তকাজে সহযোগিতার কথা বলেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, ‘তারা বলেছিল কয়েকজনের ব্যাপারে কিছু তথ্য আছে তাদের কাছে। সে বিষয়টা পরিষ্কার হতেই আমার সাহায্য প্রয়োজন। এটা কোনো স্বাভাবিক গ্রেপ্তার ছিল না।’ ব্যাপারটা যে উল্টো সেটা বুঝতে পারেন দিল্লিতে গিয়েই। সাজ সাজ রব, ভাবগম্ভীর আবহাওয়া, কমান্ডোতে এলাকা ভারী দেখেই শ্রীশান্ত ‘অন্য কিছুর গন্ধ’ পান, ‘দিল্লিতে যাওয়ার পরই বুঝলাম পরিস্থিতি কতটা খারাপ। যখন নামলাম, যদি মাতাল হতাম তাহলে কি হচ্ছে কিছুই বুঝতাম না। আমার মোবাইল যে আমার থেকে নিয়ে নেওয়া হলো সেটা বুঝতেই পারিনি। আমার আশপাশে প্রায় ৬০-৭০ জন কমান্ডো ছিল। আমাকে বুলেট-প্রুফ গাড়িতে তোলা হলো। এমন আচরণ করা হচ্ছিল যেন আমি একজন জঙ্গি।’ এরপর তো জেলেও যেতে হলো তাঁকে। একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা! প্রায় এক মাস সাধারণ কয়েদির মতো জেলে থাকতে হয়েছে শ্রীশান্তকে, ‘১২ দিন পর আমাকে তিহার জেলে পাঠানো হলো। ৪৫০ জন অপরাধীর সঙ্গে এক ডরমিটরিতে রাখা হয়েছে। ২৭ দিন জেলে ছিলাম, ভয়ংকর অভিজ্ঞতা। তাঁরা মানি লন্ডারিং এবং ইব্রাহিম দাউদের প্রসঙ্গও তুলেছিল। কিন্তু আমার বিপক্ষে কিছুই পায়নি তারা, ২৭তম দিনে জামিন পেয়েছি আমি।’ উপযুক্ত প্রমাণের অভাবে দুই বছর পর বাকি দুই সতীর্থের সঙ্গে দায়মুক্তি হয়েছে শ্রীশান্তের। কিন্তু ঘটনার ভয়াবহতা মনে হয় না এত দ্রুত কাটাতে পারছেন। সূত্র: জি নিউজ।

টি-২০ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা সাব্বির-মুস্তাফিজুর


ভারত-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শেষে টি-২০ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সর্বশেষ র‍্যাঙ্কিং অনুসারে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের ভিরাট কোহলি ও বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে সাব্বির রহমান ও বোলিংয়ে মুস্তাফিজুর রহমান সবার উপরে রয়েছেন। ভারত বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজে দারুণ পারফর্ম করেছেন জো রুট। ১২৬ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এ পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে সাত থেকে পাঁচে এসেছেন তিনি। এছাড়া চার ধাপ এগিয়েছেন রুটের সতীর্থ ইয়ন মরগান (বর্তমান অবস্থান ১১) ও দুই ধাপ এগিয়েছেন জস বাটলার (বর্তমান অবস্থান ১৮) । ভারতের লোকেশ রাহুল (বর্তমান অবস্থান ১৫) এক লাফে এগিয়েছেন ১৫ ধাপ। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিরাট কোহলির রেটিং ৭৯৯। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যারন ফিঞ্চের রেটিং ৭৭১। ফিঞ্চ থেকে ৮ রেটিং কম নিয়ে তৃতীয় অবস্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। টেবিলের চারে কেন উইলিয়ামসন (৭৫৮), পাঁচে জো রুট (৭৪৩), ছয়ে মার্টিন গাপটিল (৭০৯), সাতে মোহাম্মদ শাহজাদ (৭০৩), আটে ফাফ ডু প্লেসিস (৬৯৭), নয়ে এলেক্স হেলস (৬৬৪) ও দশে রয়েছেন হ্যামিলটন মাসাকাদজা (৬৫৬)। 
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন সাব্বির রহমান। ৬৪৩ রেটিং নিয়ে ১২ নম্বরে রয়েছেন তিনি। তার পেছনে রয়েছেন ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার। বোলিংয়ে সবচেয়ে লম্বা লাফ দিয়েছেন যুবেন্দ্র চাহাল। ভারতের এ স্পিনার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ছয় উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে এক বিশাল পদোন্নতি পেয়েছেন। ৯২ ধাপ এগিয়ে বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ৮৬ নম্বরে রয়েছেন চাহাল। এছাড়া ৯ ধাপ এগিয়ে ১৭ নম্বরে রয়েছেন পেসার ক্রিস জর্ডান, ২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন আশিষ নেহরা, ১১ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রয়েছেন নুয়ান কুলাসেকারা ও ৪৯ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন ইংল্যান্ডের মঈন আলি। র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির (৭৬৮)। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর রেটিং ৭৬৪। তিনে থাকা স্যামুয়েল বদ্রী জাসপ্রিত থেকে পিছিয়ে আছে ৪১ রেটিং। পাকিস্তানের ইমাদ ওয়াসিম (৭১৮) রয়েছেন চার নম্বরে। এছাড়া পাঁচ থেকে দশ নম্বরে রয়েছে যথাক্রমে রশিদ খান (৭০১), জেমস ফকনার (৬৭২), সুনীল নারাইন (৬৫২), রবিচন্দ্রন অশ্বিন (৬৪৪), মুস্তাফিজুর রহমান (৬৪৩) ও সাকিব আল হাসান (৬৩৬)। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন নয়ে থাকা মুস্তাফিজুর। এছাড়া সাকিব দশে ও আল-আমিন হোসেন পঁচিশ নম্বরে রয়েছেন।

মুমিনুলও ভাবছেন জয়ের কথা

একমাত্র টেস্ট খেলতে ভারতে রওনা হওয়ার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলে গেছেন, বাংলাদেশ খেলবে জয়ের জন্য। কাল হায়দরাবাদে মুমিনুল হকের মুখেও শোনা গেল একই কথা। কোহলিদের সঙ্গে জয়ের লক্ষ্যেই খেলবেন তাঁরা। দেশের মাঠে টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনো জিততে পারেনি। ৮ টেস্টের ৬টিতে হার, বাকি দুটি বৃষ্টির সৌজন্যে ড্র। ভারতের মাটিতে বাংলাদেশ কি পারবে দুর্দান্ত কিছু করতে? মুমিনুল অবশ্য আশাবাদী, ‘অসাধারণ সব খেলোয়াড় আছে তাদের। তারা শক্তিশালী এক দল। এই মুহূর্তে টেস্টে তারা এক নম্বর। তবে আমরা চেষ্টা করব ভালো খেলতে। আমরা খেলব জয়ের জন্য।’ টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছরের মধ্যে ভারতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। দুই দলের এই ম্যাচ নিয়ে মুমিনুল খানিকটা রোমাঞ্চিত, ‘আমাদের দলের জন্য এটা রোমাঞ্চকর। অন্যদের মতো আমিও এখানে কখনো খেলিনি (টেস্ট)। এখানে আমাদের আরও শিখতে হবে, ভালো খেলতে হবে। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খুব বেশি খেলা আমাদের হয় না। যেটা আমরা চাই।’ ভারতে গিয়েও বাংলাদেশকে পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা। তবে কিউইদের বিপক্ষে টানা ব্যর্থ হলেও অনেক প্রাপ্তি খুঁজে পাচ্ছেন মুমিনুল, ‘প্রতিটা সিরিজই ভালো।

নিউজিল্যান্ডে কী হয়েছে সেটি ভাবতে চাই না। আমরা আপাতত এই সিরিজেই চোখ রাখছি। তবে সেখানে সাকিব ভাই ডাবল সেঞ্চুরি করেছে, মুশফিক ভাই ১৫০ রান করেছে। এটা আমাদের অনুপ্রাণিত করছে। আশা করি, তারা এখানেও ভালো করতে পারবে।’ ভারতের বিপক্ষে একটিই টেস্ট খেলেছেন মুমিনুল। ২০১৫ সালের জুনে ফতুল্লা টেস্টে খুব একটা ভালো করতে পারেননি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান, করেছিলেন ৩০ রান। এবার নিশ্চয়ই পুরোনো ব্যর্থতা পুষিয়ে দিতে চাইবেন। যদিও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কিছু বলতে চান না মুমিনুল, ‘আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। তবে অনেক দিন ধরে লম্বা ইনিংস খেলতে পারছি না। এবার চেষ্টা করব বড় স্কোর করতে। আমার প্রমাণেরও কিছু নেই।

তবে প্রতিদিনই আরও উন্নতি করে যেতে চাই।’ মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, হায়দরাবাদ টেস্ট শেষে তিনি দেখা করবেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। মুমিনুলেরও এমন একটা ইচ্ছে আছে। তিনি চান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে কথা বলতে, ‘সে দুর্দান্ত। চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে। তার আক্রমণাত্মক ব্যাটিং ভালো লাগে। যদি আক্রমণাত্মক হন কারও কাছে আপনি হারবেন না।’ টিম হোটেল থেকে রাজীব গান্ধী স্টেডিয়ামে যেতে কাল বাংলাদেশের লেগেছে এক ঘণ্টা। হায়দরাবাদের যানজট দেখে খেলোয়াড়দের হয়তো ঢাকার কথা মনে পড়েছে। অনুশীলন বিকেল ২টা থেকে শুরু হলেও বাংলাদেশ দল রওনা দেয় বেলা সাড়ে ১১টায়। জুমার নামাজ আর দুপুরের খাবার খেতে একটু আগেভাগেই বের হওয়া। ৬টা পর্যন্ত অনুশীলন করে মুশফিকরা হোটেলে ফিরেছেন সন্ধ্যা ৭টায়।
----------------------------------------------------------------------------------Source:Prothomalo

Friday, February 3, 2017

বাংলাদেশের টানা তৃতীয় জয়


অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে বড় হারের স্বাদ পেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও নেপালকে বড় ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তিন জয় তুলে নিয়েছে ;লাল-সবুজরা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল দুই বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দর পৌঁছে যায়। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি ঘটেছে বাংলাদেশের। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

 টসে জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন কেভিন আন্দ্রে ডগলাস। তার ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়ানরা। ৬৫ বলে ১১২ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া হাফসেঞ্চুরির দেখা পান গ্রেগরি লি স্টেওয়ার্ড। কেভিনের ১১২ ও গ্রেগরির ৫৭ রানে ভর করে ১৯৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

 বল হাতে বাংলাদেশের আব্দুল্লাহ জবির ও মাহমুদ রশিদ একটি করে উইকেট নেন। জবাবে তানজিলুর রহমানের ৪৯ বলে অপরাজিত ৯০ রানের ঝড়ো ইনিংস ও মাহবুবুল হাসান ইমনের ৫২ রানে ১৯.৪ বলে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে লাল-সবুজরা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তানজিলুর রহমান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪ তারিখ অস্ট্রেলিয়া, ৫ তারিখ ইংল্যান্ড, ৭ তারিখ পাকিস্তান, ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
-----------------------------------------------------------------------------------------source:priyo.com

Thursday, February 2, 2017

‘ব্যবসায়ী’ আশরাফুলের নতুন ‘ব্যবসা শুরু



এবার ট্রাভেল এজেন্সির ব্যবসায় নামছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। যদিও 'ব্যবসায়ী' আশরাফুলের শুরুটা এবারই প্রথম নয়। ওয়ারীতে একটি রেস্টুরেন্ট রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তার নতুন এই প্রতিষ্ঠানটির নাম রেখেছেন ‘অ্যাশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড’। শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হবে। ছবি: সংগৃহীত আশরাফুলের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফুল হলেও মূল ব্যবসা পরিচালনা করবেন তার বড় ভাই মুস্তাক আহমেদ। আশরাফুল নিজেও ক্রিকেটের পাশাপাশি ব্যবসার দিকেও খানিকটা মনোযোগ দেবেন । বিশেষ করে, যখন খেলা থাকবে না কিংবা যখন অবসরে যাবেন, তখন এদিকেই বেশি মনোযোগ দেবেন তিনি। জানিয়ে রাখা ভালো, ক্যারিয়ারের অন্যতম সেরা সময় তথা ২০১২ সালে নিজের প্রথম ব্যবসা প্রতিষ্ঠান তথা সিচুয়ান গার্ডেন শুরু করেন টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।............................collected

শফিউলের সঙ্গে ফিরলেন লিটনও


বিসিএলের সর্বশেষ ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি। এর আগে জাতীয় লিগের শেষ তিন ম্যাচে দুটি ফিফটিসহ ২১১ রান। ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটের এই সাফল্যই আবার জাতীয় দলের দরজা খুলে দিল লিটন দাসের সামনে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের ১৫ জনের দলে আছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দলে ফিরেছেন চোটের কারণে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড সফরের দলের বাইরে চলে যাওয়া পেসার শফিউল ইসলামও। মাত্রই নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হায়দরাবাদ টেস্টের দলে তাই বড় অদলবদলের সম্ভাবনা এমনিতেও ছিল না। শঙ্কা ছিল শুধু ঊরুর চোটে ভোগা ইমরুল কায়েসকে নিয়ে। শোনা যাচ্ছিল, তাঁকে দলে না নেওয়া গেলে সুযোগ হতে পারে লিটনের। তবে মিরপুরে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ঘোষিত দলে আছেন দুজনই।

 নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকাদের মধ্য থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, নুরুল হাসান ও নাজমুল হোসেন (শান্ত)। কলকাতা হয়ে হায়দরাবাদের উদ্দেশে আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। টেস্টের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫ ও ৬ ফেব্রুয়ারি একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৪৭ রান করে টেস্টে নিজের শুরুটা ভালোই করেছিলেন নুরুল হাসান। মুশফিকুর রহিমের পরিবর্তে উইকেটকিপিংয়েও দিয়েছেন আস্থার প্রতিদান। কিন্তু লিটন ফিরে আসায় এবং মুশফিকও আঙুলের চোট কাটিয়ে কিপিং করার মতো অবস্থায় চলে আসায় কপাল পুড়েছে তাঁর। ভারত সফরের দলে রাখা হয়নি নুরুলকে। তাঁকে ‘বেটার উইকেটকিপার’ স্বীকৃতি দিয়েই লিটনকে দলে নেওয়ার যুক্তি তুলে ধরলেন প্রধান নির্বাচক মিনহাজুল, ‘ও (লিটন) কিন্তু ইংল্যান্ড সিরিজের আগ থেকে আমাদের টেস্ট স্কোয়াডে ছিল। আর এখানে আমরা ব্যাটিংটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি।’ তিন টেস্ট খেলা লিটনের অভিষেকও হয়েছিল ভারতের বিপক্ষে। ২০১৫-এর জুনে ফতুল্লায় অভিষেক টেস্টে শুধু প্রথম ইনিংস ব্যাট করে রান করেছিলেন ৪৪। কিপিংয়ে এখনো নির্বাচকদের প্রথম পছন্দ মুশফিক। কোনো কারণে কিপিং করতে না পারলেও তাঁর ব্যাটিংটা মিস করতে চায় না বাংলাদেশ।

মিনহাজুল তো সরাসরিই বলে দিয়েছেন, ‘মুশফিকের ব্যাটিং না পেলে দল অনেক দুর্বল হয়ে যায়।’ চোট আর ফর্মের ঘাটতি মিলিয়েই মাঝখানে দল থেকে দূরে চলে যান লিটন। নির্বাচক কমিটি তাঁকে আবার কাছে টেনেছে ঘরোয়া ক্রিকেটের ওই পারফরম্যান্স দেখেই। প্রধান নির্বাচক বলছিলেন, ‘বিসিএলে একটা ডাবল সেঞ্চুরি পেয়েছে ও। আমরা চিন্তা করলাম উপমহাদেশে খেলা, সে এর আগে এই কন্ডিশনে টেস্ট খেলেছে। এ চিন্তা করেই ওকে নেওয়া হয়েছে এবং সোহানকে (নুরুল) বাইরে রাখা হয়েছে। তবে সে বিবেচনার বাইরে চলে যায়নি।’ কন্ডিশনের সঙ্গে দল নির্বাচনে প্রতিপক্ষের চেহারাটাও মাথায় রেখেছেন নির্বাচকেরা। মিনহাজুলের আশা, ‘ওরা আমাদের চেয়ে অনেক ভালো দল। তবে আমাদের খেলোয়াড়দেরও যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। ভারতে ওরা ভালো খেলবে আশা করছি।’ দলে মোস্তাফিজুর রহমান থাকবেন না, এটা জানাই ছিল। শেরেবাংলা স্টেডিয়ামে কাল দলের সঙ্গে অনুশীলন করলেও বাঁহাতি এই পেসারের নাম নেই ভারত সফরের দলে। মিনহাজুলের ভাষায় ‘স্কিল ফিটনেসে অসুবিধা’ আছে বলেই নেওয়া হয়নি মোস্তাফিজকে। আর রুবেলের বাদ পড়া ও শফিউলের ফেরার সমীকরণ অনেকটা লিটন-নুরুলের মতোই। শফিউল চোটে পড়াতেই নিউজিল্যান্ড সফরের দলে ঢুকেছিলেন রুবেল। ‘যেহেতু শফিউল ফিট আছে, ভালো আছে, সে চিন্তা করেই তাকে নেওয়া হয়েছে’—মিনহাজুলের ব্যাখ্যা। প্রস্তুতি ম্যাচের জন্য ১৫ জনের বাইরে তরুণ পেসার আবু জায়েদকেও নিয়ে যাওয়ার কথা। তবে কাল পর্যন্ত তাঁর ভিসার আবেদনই করা হয়নি।

ভারত সফরের বাংলাদেশ দল মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম। দলে এসেছেন: লিটন দাস, শফিউল ইসলাম। বাদ পড়েছেন: নুরুল হাসান, রুবেল হোসেন, নাজমুল হোসেন (শান্ত)।

Wednesday, February 1, 2017

Once again Nasir Hosain is not in the squad for India tour


Bangladesh Cricket Board (BCB) has announced 15-member Tigers squad for the one-off Test match against India on Wednesday. Two speedsters Mustafizur Rahman, Rubel Hossain alongside wicket-keeper batsman Nurul Hasan Sohan have been dropped from the squad for India tour. Bangladesh Test captain Mushfiqur Rahim who had been suffering finger injury and missed the last match of New Zealand series has made comeback in the squad. At the same time, other two cricketers, Imrul Kayes and Mominul Haque who were also ruled out of last match against New Zealand have been included in this squad. After smashing a double hundred in the BCL, Liton Das has finally made his way to return in the squad one more time. Tiger young speedster Shafiul Islam has also made a comeback in the squad after recovering from hamstring injury. [Read Also: Tickets of Bangladesh vs India historic Test available on online] To be noted, Tigers will fly to India on February 2 prior to this historic series. They will play a two-day warm-up match against India ‘A’ in Hyderabad on 5-6 February. After that, the long-awaited one-off historic Test match between Bangladesh and India will kick off from 9 February at Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad.

Bangladesh squad of India tour: Mushfiqur Rahim (captain), Tamim Iqbal, Imrul Kayes, Liton Das, Shakib Al Hasan, Mahmudullah Riyad, , Soumya Sarkar, Sabbir Rahman, Mominul Haque, Mehedi Hasan Miraz, Taizul Islam, Subashis Roy, Shafiul Islam, Kamrul Hasan Rabbi and Taskin Ahmed.

-----------------------------------------Source bdcricteam

ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রাসেল


টি-২০ ক্রিকেটে এক পরিচিত নাম ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। কিন্তু এ পেস বোলিং অলরাউন্ডারকে এক বছর দেখা যাবে না বাইশ গজে। টানা তিনটি ডোপ টেস্টে না থাকায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন কিনা তা যাচাইয়ের জন্য আন্দ্রে রাসেলকে ডোপ টোস্ট দিতে বলেছিলো জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন। কিন্তু বারো মাসে টানা তিনটি পরীক্ষা দেননি রাসেল। এ কারণে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুযায়ী ক্যারিবিয়ান এ অলরাউন্ডারের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে। রাসেলের ওপর এ নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বিপাকে পড়তে হবে ঘরোয়া টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের জার্সি গায়ে খেলার কথা ছিলো রাসেলের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে নিয়মিত খেলে থাকেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের বিগ ব্যাশ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। ২০১৬ সালের মার্চে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন আন্দ্রে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলে। ২০১৫ সালের ১লা জানুয়ারি, ১লা জুলাই ও ২৫ শে জুলাই পরীক্ষা দেওয়ার তারিখ হলেও রাসেল একটিতেও ছিলেন না। তাকে এ ব্যাপারে জানানো হলেও টনক নড়েনি তার। প্রায় সব দেশের টি-২০ লিগেই দেখা মিলে আন্দ্রে রাসেলের। এখন পর্যন্ত ২৩২ টি টি-২০ ম্যাচ খেলেছেন এ ক্যারিবিয়ান।
......................Source>BDCRICTEAM

Tuesday, January 31, 2017

রাজ্জাকের ৯০০ উইকেট


ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটাকে ডাবল সেঞ্চুরি বানাতে পারলেন না বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যান। ১৭৬ রান নিয়ে দিন শুরু করা নাঈম আউট হয়ে যান আর মাত্র ৯ রান যোগ করেই। নাঈম পারেননি, তবে তাঁকে বোল্ড করেই তিন সংস্করণের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে ৯০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের আবদুর রাজ্জাক। রাজ্জাক এর আগে কাল প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫০তম উইকেটটি পান তাইজুল ইসলামকে আউট করে। দুই মাইলফলকেই বাংলাদেশের প্রথম বোলার রাজ্জাক। সিলেটে তৃতীয় দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তবে বগুড়ায় তিন দিনের মধ্যেই জিতে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলকে ৯ উইকেটে হারিয়েছে লিটন দাসদের দল। পূর্বাঞ্চলকে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিতে পারে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অলআউট মধ্যাঞ্চল। শুধু লিটনের উইকেট হারিয়ে ১৩.৪ ওভারেই লক্ষ্যটা পেরিয়ে যায় পূর্বাঞ্চল। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান এবার করেছেন মাত্র ৬ রান। তাঁর আগেই অবশ্য প্রথম শ্রেণিতে ৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ৩৭তম ম্যাচ খেলা লিটন। সিলেটে নাঈম আউট হতেই ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। ৯ উইকেট হারিয়ে দলটি তখন দাঁড়িয়ে ৪৯২ রানে। ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। কম যাচ্ছে না দক্ষিণাঞ্চলও। ৮০ ওভারে ৪ উইকেট হারিয়েই ২৯৪ রান তুলে ফেলেছে দলটি। সেঞ্চুরি পেয়ে গেছেন ওপেনার ফজলে রাব্বী। প্রথম শ্রেণিতে পঞ্চম সেঞ্চুরি করে ১২১ রানে অপরাজিত বরিশালের এই ব্যাটসম্যান। তাঁর ২১৩ বলের ইনিংসে চার ১৪টি, ছক্কা ২টি। শাহরিয়ার নাফীসের সঙ্গে রাব্বীরউদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। এরপর তুষার ইমরানকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৪, চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৫৫ ও অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মোসাদ্দেকেরসঙ্গে ৪৭ রান যোগ করেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস থেকে ১২ রান পেছনে থাকা রাব্বী। ৩৮ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক।
সংক্ষিপ্ত স্কোর মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল,
বগুড়া মধ্যাঞ্চল: ২২৪ ও ৭৭.৫ ওভারে ১৯৮ (শামসুর ৫১, মার্শাল ৩৫, রকিবুল ৩০, তানভীর ২৭*; সাকলাইন ৩/৩৯, হাসান ৩/৪২, ইবাদত ২/৪০, জায়েদ ২/৪৮)। পূর্বাঞ্চল: ৩৬৭ ও ১৩.৪ ওভারে ৫৭/১ (জাকির ৩৩*, মারুফ ১৪*; শামসুর ১/১৬)।

ফল: পূর্বাঞ্চল ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল, সিলেট উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৯.৩ ওভারে ৪৯২/৯ ডি. (নাঈম ১৮৫, জহুরুল ৬৫, সোহরাওয়ার্দী ৫৭, ফরহাদ হোসেন ৪৩, আরিফুল ৪৩, নাসির ৩৯; রাজ্জাক ৫/১৮৫, সোহাগ ২/১০৫)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮০ ওভারে ২৯৪/৪ (ফজলে রাব্বী ১২১*, তুষার ৪৭, শাহরিয়ার ৪২, মোসাদ্দেক ৩৪*, মিঠুন ৩০; তাইজুল ৩/৮১)।

২০০ হলো না নাঈমের



প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ রানটা পেয়ে গিয়েছিলেন কালই। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে তাঁর অপরাজিত ১৭৬ রানের ইনিংস দ্বিশতকের স্বপ্ন দেখাচ্ছিল নাঈম ইসলামকে। কিন্তু নাঈম পারেননি। পরেননি প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম দ্বিশতকের কীর্তি গড়তে। বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে তাঁর স্বপ্নের ইতি ঘটল। আউট হওয়ার আগে দ্বিতীয় দিনের সংগ্রহের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান। ডাবল সেঞ্চুরিটি না পেলেও তাঁর ব্যাটে ভর করে রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। ৯ উইকেটে ৪৯২ রান করে ইনিংস ঘোষণা করে তারা। নাঈমের ১৮৫ রানের পাশাপাশি জহুরুল ইসলাম করেছেন ৬৫। পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে ওঠা সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে এসেছে ৫৭। ৪৩ করেছেন দুজন—ফরহাদ হোসেন ও আরিফুল হক। ৩৯ রানে রাজ্জাকের বলেই আউট হয়েছেন নাসির হোসেন। ৮ টেস্টের বেশি খেলা হয়নি নাঈমের। ৩২ গড়ে তাঁর রান ৪১৬। একটি করে সেঞ্চুরি ও একটি ফিফটি আছে তাঁর সাফল্যের তালিকায়। ২০১২ সালের নভেম্বরে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্টটি। মজার ব্যাপার হচ্ছে ২০১২ সালের নভেম্বরেই, নির্দিষ্ট করে বললে একই সিরিজেই ঢাকায় ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছিলেন নাঈম। ১০৯ প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান ৬ হাজার ৪শ ৪০ রান। সেঞ্চুরি আছে ১৮টি। ফিফটি ২৯টি। ৩৯.৫৮ গড়টাও কিন্তু বলে দিচ্ছে ডাবল সেঞ্চুরিটা তাঁর প্রাপ্যই ছিল। দুর্ভাগ্য নাঈমের।

Source------Prothom Alo

Monday, September 7, 2015

গৃহকর্মী নির্যাতন : ক্রিকেটার শাহাদাত বাড়ি থেকে পালিয়েছেন!

হ্যাপি নামের ১১ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা। শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। চোখ ফোলা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করেছে। এ ঘটনায় মিরপুর থানার ওসি মাহবুব হোসেন জানান, ‘ক্রিকেটার শাহাদাত রোববার দুপুরের দিকে থানায় এসে কাজের মেয়ে নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেছেন। এর কয়েক ঘণ্টা পর ওই গৃহকর্মী উদ্ধার হলে, ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেন শাহাদাত হোসেন ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন ‘। ওসি আরও জানান, এ ঘটনার পর শাহাদতের মিরপুরের বাসায় পুলিশ গেলে তাকে সেখানে পাওয়া যায়নি, সে বাসা থেকে পালিয়েছে। তিনি আরও জানান, রাতে শাহাদাতের বাসায় আবারও অভিযান চালানো হবে। পুলিশ সূত্রে আরও জানা যায়, হ্যাপিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওসি মাহবুব হোসেন আরো জানান, এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে, শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। এ ব্যাপারে শাহাদাত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সুত্র : প্রিয়.কম 

Wednesday, September 2, 2015

Mashrafe to receive honourary police post

Captain Courageous of Bangladesh Mashrafe Mortaza will receive a ‘honourary post’ in Bangladesh police very soon, as the law enforcing authorities decided to honor his World Cup’s heroics in Australia and New Zealand. After taking into account of his recent performance in World Cup 2015 where he led the Tigers to the quarterfinals for the first time ever, police authorities of the country have taken the decision to honor him. S M Moniruzzaman, the Deputy Inspector General (DIG) of police of Khulna range, recently revealed to the media that the steps were underway in this regard to offer an honorary post of Bangladesh Police to the cricket hero. He, however, did not clarify what post will be given to the cricket boss. In the meantime, Mashrafe Bin Mortaza, the leader of Bangladesh cricket, however, reportedly agreed to receive the honorary post as well. According to sources, captain of Bangladesh T20 and ODI team Mashrafe Mortaza and India’s ex skipper Mahendra Singh Dhoni had something in common in their childhood. In their school-boy’s dreams, they both wanted to be an active member of the armed forces, a daring and dashing hero in uniform!

----------------------The Bangladesh Today

Friday, August 21, 2015

Rahul, Kohli revive India in SL

Lokesh Rahul hit a century as India overcame early shocks to post 319-6 on the opening day of the second Test against Sri Lanka in Colombo on Thursday. Rahul scored 108, his second Test century in four Tests, and shared a third-wicket stand of 164 with skipper Virat Kohli (78) after the tourists had slumped to 12-2 by the fifth over of the match. Both batsmen fell on either side of the tea break, but Rohit Sharma boosted the total with a typically aggressive 79 that contained three sixes and five boundaries. Sharma was leg-before to Sri Lankan captain Angelo Mathews off what became the last ball of the day, leaving Wriddhiman Saha unbeaten on 19. The 23-year-old Rahul, who hit a century against Australia in Sydney in only his second Test earlier this year, made amends for scores of seven and five in the first Test with delightful strokeplay. Dropped at gully by Jehan Mubarak off Dushmantha Chameera when he was on 11, Rahul hit 13 boundaries and a six before a loose shot cost him his wicket after tea. Rahul top-edged a hook off Chameera and the ball ballooned in the air before landing safely in the hands of wicket-keeper Dinesh Chandimal. ‘It is very disappointing to get out to a shot I love to play the most,’ Rahul said. ‘It’s a good lesson for me. ‘It’s my favourite shot and I won’t stop playing it, but I will discipline myself and see what is the right line and length to pull. That’s what I need to work on. Some 6,000 home fans at the P. Sara Oval applauded warmly when Sri Lanka’s batting great Kumar Sangakkara was welcomed on to the field in his last Test with a guard of honour by young children holding raised bats. India, seeking a series-levelling win after losing the first Test in Galle by 63 runs, were in for a rude shock after Kohli won the toss and elected to bat on a moisture-laden pitch. Opener Murali Vijay, who replaced the injured Shikhar Dhawan in one of the three changes made by India, was trapped leg-before by Dhammika Prasad off the fourth ball of the innings, before he had scored. Prasad struck again in his third over when Ajinkya Rahane drove at a wide ball and edged an easy catch to Dimuth Karunaratne at third slip. But Rahul and Kohli settled in to deny Sri Lanka another wicket till late in the afternoon session when the captain departed against the run of play.

-----------------------------------------------------------------------------------------------------newagebd

Thursday, August 20, 2015

শীর্ষ দশে সৌম্য সরকার

প্রতিভাবান ব্যাটসম্যান সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেটের নতুন সৌন্দর্য বললে একটুও ভুল হবে না। আত্মবিশ্বাস, ব্যাটিং স্টাইল দিয়ে দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটের ২০১৫ সালে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে ওঠে এসেছেন টাইগার এই ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে আছেন কেন উইলিয়ামসন (১২৭০), মার্টিন গ্যাপটিল (১১৪৯) রস টেইলর (১০৪১) তিলকারাত্নে দিলশান (১০০৩) হাশিম আমলা (৯২১) কুমার সাঙ্গাকারা (৮৬২) গ্রান্ট ইলিয়ট (৮২৬) ডি ভিলিয়ার্স (৭৪০) ব্রেন্ডন ম্যাককালাম (৭০৯) ও সৌম্য সরকার (৬৭২)। ১ ডিসেম্বর ২০১৪-তে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হওয়া সৌম্য সরকার এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে রান করেছেন ৬৯২, যেখানে আছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি।

Wednesday, July 1, 2015

বাংলাদেশ ক্রিকেটারদের যার যত বেতন

গেলো বছরের নানা রকম ব্যর্থতার কারণে বাংলাদেশ ক্রিকেটারদের বেতন বাড়েনি এখনো পর্যন্ত। নতুন বছরে বেতন না বাড়লেও বিসিবির চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। ২০১৪ সালে চুক্তিকৃত খেলোয়াড়ের সংখ্যা ছিল ১২। কিন্তু এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১৪ জন করা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী। নতুন ঢুকছেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। তরুণদের মধ্যে থেকে স্পিনার তাইজুল ইসলাম, পেসার আল আমিন ও স্পিনার আরাফাত সানি। যাদের মধ্যে তাইজুল,আল আমিন ও আরাফাত সানী বেতন পাবেন ‘ডি’ক্যাটাগরিতে। ‘ডি’ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন ৬০ হাজার টাকা। ইমরুল, রুবেল হোসেন, নাসির হোসেন ও শফিউল পাবেন ‘বি’ক্যাটাগরিতে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। তবে মুমিনুল হক আর এনামুল হক বিজয়ের উত্তরণ ঘটবে ‘সি’শ্রেণীতে। ‘সি’ ক্যাটাগরিতে বেতন ৯০ হাজার টাকা। রাজ্জাক বাদ পড়ায় ‘এ’শ্রেণীতে থাকবেন শুধু মাহমুদউল্লাহ যেখানে বেতন ১ লাখ ৭০ হাজার টাকা বিসিবির প্রথম ‘এ+’ক্যাটাগরিতে থাকবেন আগের চার ক্রিকেটারই। তারা হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল। তারা পাবেন ২ লাখ টাকা বেতন। এছাড়া দলের দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে। নতুন বছরেও ক্রিকেটারদের চুক্তির শ্রেণী বিন্যাস একই থাকছে বলে মনে করা হচ্ছে। তবে এসব বিষয় নিয়ে আরও বিস্তর আলোচনা হবে। বোর্ডের সভায় বেশ কিছু এজেন্ডা রয়েছে। আর ক্রিকেটারদের বেতন বাড়বে কি বাড়বে না, সে বিষয়েও বোর্ড সভায় আলোচনা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

Education Link BD
a student information portal