Showing posts with label College. Show all posts
Showing posts with label College. Show all posts

Friday, February 3, 2017

সিনেমায় রমিজ, সঙ্গে ক্যাটরিনা-সঞ্জয় দত্ত!


রুপালি পর্দার জগতে অভিষেক হতে চলেছে রমিজ রাজার। তবে পর্দার সামনে নন, তিনি থাকবেন পেছনে। ক্রিকেট আর সন্ত্রাসবাদ নিয়ে সিনেমা বানানোর খুব ইচ্ছা ছিল এই ধারাভাষ্যকারের। সেই ইচ্ছাটাই তিনি পূরণ করতে চলেছেন প্রযোজক হিসেবে। সিনেমায় বেশ জোরালো বক্তব্য থাকলেও তা রোমান্টিক ধাঁচের গল্প নিয়েই বানাবেন রমিজ। তাও আবার ‘এক ফুল দো মালি’, মানে ত্রিভুজ প্রেমের কাহিনি। দুই নায়িকার চরিত্রে থাকতে পারেন ক্যাটরিনা কাইফ ও মাহিরা খান। মাহিরা সম্প্রতি শাহরুখের সঙ্গে রইস-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন। আর নায়কের ভূমিকায় থাকার কথা সঞ্জয় দত্তের। ‘মুন্না ভাই’-য়ের সঙ্গে রমিজের নাকি চূড়ান্ত কথাবার্তাও নাকি বেশ এগিয়ে গেছে। রমিজ মনে করেন, ভারত-পাকিস্তানের দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের মূল বাধা হলো সন্ত্রাসবাদ। আর দুই দেশের সম্পর্কের সেতু হলো ক্রিকেট। তিনি ক্রিকেটের গল্প দিয়ে সন্ত্রাসবাদকে পাল্টা জবাব দিতে চান। এর ওপরেই সাজিয়েছেন কাহিনি। পাকিস্তানের জিয়ো নিউজকে রমিজ বলেছেন, সঞ্জয় মূল নায়কের চরিত্রে অভিনয় করবেন তা প্রায় নিশ্চিত। তবে নায়িকাদের ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি, ‘মাহিরা খান আর ক্যাটরিনা কাইফ তো অসাধারণ প্রতিভাময়ী দুজন অভিনেত্রী। আমার ইচ্ছা ওদের দুজনকেই এই ছবিতে নেব।’------------------------------------ Prothom Alo

Wednesday, February 1, 2017


Private/Govt.Colleges