Monday, August 24, 2015

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ সকাল ১০টায় উদ্বোধন করা হবে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদনের উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। এর আগের সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। আবেদনের যোগ্যতা : ক-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৮.০ পয়েন্ট।খ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.০ পয়েন্ট। গ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। চ-ইউনিটের অধীনে পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোনো একটি ন্যূনতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ পয়েন্ট।ঘ-ইউনিটের মানবিক শাখায় থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭ পয়েন্ট। বিজ্ঞান থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৮ পয়েন্ট। ব্যবসায় শিক্ষা থেকে আগতদের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোনো বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে নয়। 
-------------------------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

Sunday, August 23, 2015

আবর্জনা দিন, ওয়াইফাই নিন

এই ব্যস্ত সময়ে ইন্টারনেট ছাড়া একটা দিন কাটানো অনেকের কাছেই বেশ অসুবিধাজনক। এই ভাবনাকে কাজে লাগিয়েই প্রতিবেশি ভারতের দুই যুবক এক অভিনব ব্যবস্থা চালু করলেন। একাধারে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য 'ওয়াইফাই ট্র্যাশ বিন' নিয়ে এলেন। যেখানে আবর্জনা ফেললেই ওয়াইফাই ব্যবহারের জন্য একটি চিরকুট বেরিয়ে আসবে। এই সময় জানিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা প্রতীক আগরওয়াল এবং তার বন্ধু রাজ দেশাই, যিনি আবার নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে নিয়েছেন, এরা দু' জন মিলেই এই উদ্যোগ শুরু করেছেন। প্রতীক বলেন, 'ফিনল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর প্রভৃতি দেশে গিয়ে আমরা এটা দেখেছি যে পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষ কতটা সচেতন। তবে এ দেশে তেমনটা নয়। এই ভাবনা থেকেই আমরা ঠিক করি এমন কিছু করব যাতে লোকজন নিজেদের বাড়ি এবং তার আশেপাশের জায়গা পরিষ্কার রাখেন। তাই এই ট্র্যাশ বিন চালু করি।' এই ট্র্যাশ বিনে যখনই কেউ আবর্জনা ফেলবেন, তখনই বিন থেকে একটা চিরকুট বেরিয়ে আসবে, যেখানে ওয়াইফাইয়ের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনীয় কোড দেওয়া থাকবে। এর পিছনেও খানিকটা ইতিহাস রয়েছে। দুই বন্ধু মিলে একবার এনএইচ সেভেন উইকেন্ডার মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন। বহু মানুষের সমাগম হওয়ার সেখানে যেমন ছিল প্রচুর স্টল, তেমনই প্রচুর আবর্জনাও জমা ছিল চারদিকে। তার ওপর ছিল না কোনও নেটওয়ার্ক। ফলে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় বাকি বন্ধুদের খোঁজ করতে পেরেছিলেন তাঁরা। প্রতীকের কথায়, 'সে দিন অসহায় লাগছিল। আজকের যুগে একটা ছোট্ট জায়গায় বন্ধুদের খোঁজ করতে ৬ ঘণ্টা লেগে গিয়েছিল শুধুমাত্র নেটওয়ার্ক না থাকার কারণে।' এর পরই এই ডাস্টবিনের উদ্ভাবন। এই উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক সংস্থা এমটিএসও তাদের সঙ্গে হাত মিলিয়েছে। 

১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়া শুরু

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির এক সভা আজ বেলা ২:০০ টায় জাতীয় বিশ্ববিদ্যলয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ১লা অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু এবং ১ ডিসেম্বর ২০১৫ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়

Saturday, August 22, 2015

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা সোমবার থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। সারাদেশের ৮৯টি কেন্দ্রে একযোগে সর্বমোট ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৩১ পরীক্ষার্থী অংশ নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৩১টি বিষয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তর শেষ করছেন। প্রতিদিন দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন। 

ছেলে MBA পাস করেছে আর.....

ছেলে MBA পাস করেছে,আর সমাবর্তনে তার গ্রাম্য,সহজ,সরল মাকে নিয়ে উপস্থিত ছিল।এই অনুষ্ঠানে তাকে নিয়ে এসে হয়তো গর্ভধারিনীর ঋন কিছুটা পরিশোধের চেষ্টা। আধুনিক উচ্চ বিত্ত সমাজে ও আকাশ সংস্কৃতির যুগে এই " মা" হয়ত সকলের সাথে বড়ই বেমানান, কিন্তু তার উপস্থিতি সকলকে আর ও একবার দেখিয়ে দিলো " মা" ই শ্রেষ্ঠ শিক্ষক, যিনি সন্তানকে দিতে পারেন সঠিক শিক্ষা।
-----------------------------------------(সংগৃহীত)