Wednesday, February 1, 2017

নিজ বাড়িতে খাদিজা -চার মাস পর


সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার বাড়ি ফিরেছেন। আজ বুধবার বেলা আড়াইটায় উড়োজাহাজে করে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সেখান থেকে সিলেট সদর উপজেলার আউশা গ্রামে নিজ বাড়িতে যান। খাদিজার সঙ্গে তাঁর বড় ভাই শাহীন আহমদ ছিলেন। বিমানবন্দরে তাঁর বাবা মাসুক মিয়াসহ পরিবারের সদস্যরা ছিলেন। গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল।

ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাঁকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি করা হয়। সেখান থেকে আজ তাঁকে সিলেট নিয়ে আসা হয়। বিমানবন্দরে খাদিজার ভাই শাহীন আহমদ সাংবাদিকদের জানান, এক সপ্তাহের জন্য তাঁকে সিলেট নিয়ে আসা হয়েছে। পরে আবারও চিকিৎসার জন্য সাভারের সিআরপিতে নিয়ে যাওয়া হবে। খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন।

এ মামলার খাদিজার সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে। এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে খাদিজার ভাই বলেন, খাদিজার আদালতে হাজির হওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত সূত্র জানায়, খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। গত ৮ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১৫ নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।...............................source:Prothom Alo

Education Link BD: Once again Nasir Hosain is not in the squad for In...

Education Link BD: Once again Nasir Hosain is not in the squad for In...: Bangladesh Cricket Board (BCB) has announced 15-member Tigers squad for the one-off Test match against India on Wednesday. Two speedste...

Once again Nasir Hosain is not in the squad for India tour


Bangladesh Cricket Board (BCB) has announced 15-member Tigers squad for the one-off Test match against India on Wednesday. Two speedsters Mustafizur Rahman, Rubel Hossain alongside wicket-keeper batsman Nurul Hasan Sohan have been dropped from the squad for India tour. Bangladesh Test captain Mushfiqur Rahim who had been suffering finger injury and missed the last match of New Zealand series has made comeback in the squad. At the same time, other two cricketers, Imrul Kayes and Mominul Haque who were also ruled out of last match against New Zealand have been included in this squad. After smashing a double hundred in the BCL, Liton Das has finally made his way to return in the squad one more time. Tiger young speedster Shafiul Islam has also made a comeback in the squad after recovering from hamstring injury. [Read Also: Tickets of Bangladesh vs India historic Test available on online] To be noted, Tigers will fly to India on February 2 prior to this historic series. They will play a two-day warm-up match against India ‘A’ in Hyderabad on 5-6 February. After that, the long-awaited one-off historic Test match between Bangladesh and India will kick off from 9 February at Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad.

Bangladesh squad of India tour: Mushfiqur Rahim (captain), Tamim Iqbal, Imrul Kayes, Liton Das, Shakib Al Hasan, Mahmudullah Riyad, , Soumya Sarkar, Sabbir Rahman, Mominul Haque, Mehedi Hasan Miraz, Taizul Islam, Subashis Roy, Shafiul Islam, Kamrul Hasan Rabbi and Taskin Ahmed.

-----------------------------------------Source bdcricteam

Private/Govt.Colleges


ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রাসেল


টি-২০ ক্রিকেটে এক পরিচিত নাম ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। কিন্তু এ পেস বোলিং অলরাউন্ডারকে এক বছর দেখা যাবে না বাইশ গজে। টানা তিনটি ডোপ টেস্টে না থাকায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন কিনা তা যাচাইয়ের জন্য আন্দ্রে রাসেলকে ডোপ টোস্ট দিতে বলেছিলো জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন। কিন্তু বারো মাসে টানা তিনটি পরীক্ষা দেননি রাসেল। এ কারণে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুযায়ী ক্যারিবিয়ান এ অলরাউন্ডারের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে। রাসেলের ওপর এ নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বিপাকে পড়তে হবে ঘরোয়া টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের জার্সি গায়ে খেলার কথা ছিলো রাসেলের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে নিয়মিত খেলে থাকেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের বিগ ব্যাশ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। ২০১৬ সালের মার্চে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন আন্দ্রে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলে। ২০১৫ সালের ১লা জানুয়ারি, ১লা জুলাই ও ২৫ শে জুলাই পরীক্ষা দেওয়ার তারিখ হলেও রাসেল একটিতেও ছিলেন না। তাকে এ ব্যাপারে জানানো হলেও টনক নড়েনি তার। প্রায় সব দেশের টি-২০ লিগেই দেখা মিলে আন্দ্রে রাসেলের। এখন পর্যন্ত ২৩২ টি টি-২০ ম্যাচ খেলেছেন এ ক্যারিবিয়ান।
......................Source>BDCRICTEAM