গুগল ট্রান্সলেটর দিয়ে শব্দের ভাষান্তর ঠিক মত হয় না। এমন অভিযোগ অনেকেরই। অন্যদিকে গুগল ট্রান্সলেটরে মাত্র ২৭টি ভাষা ভাষান্তর করা যায়। অনলাইনে যারা নিত্যদিন শব্দের ভাষান্তর করেন তাদের জন্য সুখবর। পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ নামে একটি ভাষান্তর করার অ্যাপ চালু করেছে। এই অ্যাপের সাহায্যে ৫০ টি ভাষায় শব্দের ভাষান্তর করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, মাইক্রোসফটের এই ট্রান্সলেটর অ্যাপটি অ্যাপলের আইওএস এবং অ্যানড্রয়েড প্লাটফর্মের জন্য তৈরি করা হয়েছে। অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চালিত ফোন এবং ট্যাবলেট, স্মার্টওয়াচে এটি কাজ করবে। এই অ্যাপটিতে টেক্সটের পাশাপাশি ভয়েসও ইনপুট হিসেবে দেয়া যাবে। অ্যাপটি ইনপুট দেয়া শব্দের ট্রান্সলেট করে পর্দায় দেখাবে। এই ট্রান্সলেটরে যেকোনো জায়গা থেকে শব্দ কপি করে পেস্ট করে ইনপুট হিসেবে দেয়া যাবে। মাইক্রোসফট ইতোমধ্যে বিং ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে ভাষান্তর করার সুযোগ দিচ্ছে। যদিও মাইক্রোসফট তাদের স্কাইপের মাধ্যমেও ভাষান্তর করার সুযোগ চালু করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের এই অ্যাপ চালু হওয়ার ফলে গুগল ট্রান্সলেটরের জনপ্রিয়তা কিছুটা কমবে। গুগলের ভাষান্তর সেবা অ্যানড্রয়েড, আইওএস এবং ডেস্টটপে পাওয়া যাচ্ছে।
Tuesday, August 11, 2015
হাইটেক পার্কে ফাইবার অ্যাট হোমের ২০০ কোটি টাকা বিনিয়োগ
কালিয়াকৈর হাইটেক পার্কের ৩ নাম্বার ব্লকের উন্নয়নে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে ফাইবার অ্যাট হোমের কনসোর্টিয়াম বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড। কনসোর্টিয়ামে ফাইবার অ্যাট হোমের সাথে রয়েছে টেকনোলজি পার্ক মালেশিয়া ও আইরিশ কর্পোরেশনের জয়েন ভেঞ্চার, এমএসসি টেকনোলজি সেন্টার এবং আলফা ইনফরমেটিকস লিমিটেড। মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই কনসোর্টিয়ামের সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে পার্ক কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি থাকছেন আইনমন্ত্রী আনিসুল হক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাণিজ্যিক এই ব্লকটি ৪০ একর জায়গার। চুক্তি অনুয়ায়ি টেকনোসিটি এই ব্লকে ২০০ কোটি টাকা(প্রায় ২ কোটি ৫৮ লাখ ডলার) বিনিয়োগ করবে। পার্কের অবকাঠামো উন্নয়নের পর টেকনোসিটি ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে। যদিও তা কাজের সক্ষমতার ভিত্তিতে ১০ বছর করে ২০ বছর পর্যন্ত বাড়ানো হবে। ব্লকটি থেকে সরকারের মুনাফা শেয়ারের অংশ হচ্ছে, বিল্ডিং স্পেস ভাড়া হতে ১২ শতাংশ, ভূমি লিজ থেকে ২১ শতাংশ, ইউটিলিটি চার্জ ৫ শতাংশ অন্যান্য আয় ৬ শতাংশ। হাইটেক পার্ক-১ এরআগে গাজীপুরের কালিয়াকৈরে এই হাইটেক পার্কটি নির্মাণে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সাথে সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্চেন্টিয়াল কর্পোরেশন (এসআইএমসিএল) এবং ভারতীয় কোম্পানি ইনফিনিটির যৌথ কনসোর্টিয়াম সামিট টেকনোপলিসের সাথে চুক্তি করে হাইটেক পার্ক। টেকনোপলিস হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬৩৮ কোটি টাকা বিনিয়োগ করবে। তারা পার্কের ২ এবং ৫ নম্বর ব্লকের অবকাঠামো উন্নয়ন করবে। এই কনসোর্টিয়ামও অবকাঠামো উন্নয়নের পর ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে। উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর নানা জটিলতায় ঝুলে থাকার চলতি বছরের জুনে কালিয়াকৈর হাইটেক পার্কের মূল নির্মাণ কাজ দৃশ্যমান হওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই মাসেই পার্ক উন্নয়নে টেকনোপলিসের সাথে হাইটেক পার্কের প্রথম চুক্তি হয়। তখন চুক্তি অনুয়ায়ি সর্বোচ্চ দুই মাসের মধ্যে কাজ শুরুর কথা থাকলেও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চুক্তির পরপরই এসআইএমসিএল-ইনফিনিটিকে নির্মাণ কাজ শুরু করতে বলেন। এরআগে জুনাইদ আহমেদ পলক দেশের সবচেয়ে বড় এই হাইটেক পার্ক নির্মাণে ১৪ বছর ধরে জমে থাকা নানা জটিলতা মিটিয়ে নতুন করে নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নেন। এদিকে হাইটেক পার্ক ডেভেলপার ও বিনিয়োগকারীরা বিদ্যু বিল ও যোগানদার সেবার ক্ষেত্রে কর মওকুফ পাচ্ছেন। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ কর মওকুফের প্রস্তাব করেন। এছাড়া হাইটেক পার্কের ডেভেলপার এবং এ সকল অঞ্চল বা পার্কে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগও গ্রহণ করছে সরকার। হাইটেক পার্ক-২ উল্লেখ্য, ২০১৪ সালের মার্চ-এপ্রিলে নতুন উদ্যমে কাজ শুরুর আগে এই হাইটেক পার্কের নির্মাণে টেকনোলজি পার্ক মালয়েশিয়াকে ঠিকাদার হিসাবে নির্বাচিত করা হলেও তারা কাজ শুরু করতে পারেনি। তখন এ কোম্পানির স্থানীয় অংশীদার ঋণ খেলাপী হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করা হয়। কোম্পানিটি আদালতে গেলেও টেকনোলজি পার্ক আর কাজ পায়নি। সে বছর ফেব্রুয়ারিতে হাইকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানালে মার্চে নতুন করে দরপত্র জারি করে হাইকেট পার্ক কর্তৃপক্ষ। এরপর নতুন টেন্ডারে কাজ পেতে যে সাতটি কোম্পানি আবেদন করেছিল সেগুলার মধ্যে আগের দফায় কাজ পাওয়া টেকনোলজি পার্ক মালয়েশিয়াও (টিপিএম) ছিল। যৌথভাবে অপর এক মালয়েশিয়ান কোম্পানি ফাইবার এডকমের সঙ্গে কাজ পেতে আবেদন করেছিল তারা। অপর কোম্পানিগুলোর মধ্যে দেশীয় কোম্পানি মীর টেলিকম ও ইউএসএর জীবন টেকনোলজি এককভাবে এবং রেজা কনস্ট্রাকশনের সঙ্গে যৌথভাবে, অপর দেশীয় কোম্পানি সামিট কমিউনিকেশন এককভাবে এবং ভারতীয় কোম্পানি ইনেফো টেকের সঙ্গে যৌথভাবে প্রস্তাব দিয়েছিল। শেষে সামিট ও ইনফো টেকের যৌথ কনসোর্টিয়াম এসআইএমসিএল-ইনফিনিটি হাইটেক পার্ক ২ ও ৫ নাম্বার এবং ফাইবার অ্যাট হোমের কনসোর্টিয়াম ৩ নাম্বার ব্লকের কাজ পায়। আর ৪ নাম্বার ব্লকটি এখনও প্রক্রিয়াধীন।
=====================================================================
আল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর :
পড়তে এলাম বাংলাদেশে
আলিসান, সেরেনা ও স্কেইসি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন বাংলাদেশের চট্টগ্রামে। এখানে-সেখানে ঘোরাঘুরি ও কাজ করতে গিয়ে শিখেছেন বাংলা বেশ কিছু শব্দ—তুমি কেমন আছ, দাম কত, খুব মজা, নাম কী। এসব বলতে বলতে হেসে কুটি কুটি তিনজনেই। তাঁরা তিনজনই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস প্রদেশের টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়ছেন কামিংস ভেটেরিনারি স্কুলের ভেটেরিনারি মেডিসিন বিষয়ে। বাংলাদেশের সঙ্গে শিক্ষাবিনিময় কার্যক্রমের আওতায় দুই মাসের জন্য তাঁরা এসেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েসেন্স বিশ্ববিদ্যালয়ে। ১ আগস্ট ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথা হয় এই তিন শিক্ষার্থীর সঙ্গে। আড্ডার শুরুতে বাংলাদেশ প্রসঙ্গ। মুখ খুললেন সেরেনা, ‘আমি এর আগে এশিয়ার ফিলিপাইন ও চীন ভ্রমণ করেছি। বাংলাদেশে প্রথম। আসার আগে খানিকটা চিন্তা ছিল কীভাবে কী করব। কিন্তু এখানকার মানুষের আতিথেয়তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি অভিভূত। আর এখানকার প্রকৃতি তো অসাধারণ।’ সেরেনার কথার সূত্র ধরে এগোলেন আলিসান। দক্ষিণ এশিয়ায় প্রথম আসা এই তরুণী বললেন, ‘ অল্প সময়ে আমরা বাংলাদেশকে যেটুকু দেখেছি, তাতে আমি মুগ্ধ। বিশেষ করে ঈদ ও বিয়ের অনুষ্ঠানে খুব মজা করেছি। বিরিয়ানি ও পায়েস খেয়েছি। এখানকার মানুষের পোশাক খুব সুন্দর।’ স্কেইসির ভালো লেগেছে চট্টগ্রামের পাহাড়-নদী। এই তরুণ বেড়িয়েছেন পানি ও পাহাড়ঘেরা ফয়’স লেকে। আরও একটি ভালো লাগা ছিল স্কেইসির—ঝাল খাবার। ভাঙা বাংলায় বললেন, ‘খাবার খুব মজা!’ এবার পড়াশোনা। সেরেনা এখানে কাজ করেছেন সদ্যোজাত বাছুরের রোটা ভাইরাস ও প্রাণীদের ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ে। আলিসানের ক্ষেত্র ছিল ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মানবদেহে এর সম্ভাব্য প্রতিক্রিয়া। স্কেইসি কাজ করেছেন মুরগির ইনফ্লুয়েঞ্জা ও বার্ড ফ্লু নিয়ে। তাঁরা বিভিন্ন খামার ও বাজার ঘুরে তথ্য সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির ডিন ও এই প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক আহসানুল হক বলেন, ‘এই শিক্ষাবিনিময় কার্যক্রমের আওতায় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আগামী মাসে চারজন শিক্ষার্থী যাবে টাফটস বিশ্ববিদ্যালয়ের কামিংস ভেটেরিনারি স্কুলের ভেটেরিনারি মেডিসিন অনুষদে। এই বিনিময় আমাদের জন্য সুফল বয়ে আনবে।’
প্রথম আলো...
Monday, August 10, 2015
ফ্রিল্যান্সারদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ইআরকিউ অ্যাকাউন্ট
ফ্রিল্যান্সারদের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা করার সুবিধা দিতে এক্সপোর্টার রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্ট চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসের (বেসিস) সহযোগিতায় এই সুবিধা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর মাধ্যমে আউটসোর্সিং পেশাদাররা তাদের অর্জিত অর্থের ৬০ শতাংশ ডলারে ইআরকিউ অ্যাকাউন্টে এবং ৪০ শতাংশ অর্থ দেশীয় মুদ্রায় সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এ ছাড়াও গ্রাহকেরা একটি আন্তর্জাতিক ডেবিট কার্ডের সাহায্যে কেনাকাটাসহ যাবতীয় লেনদেন করতে পারবেন। এই অ্যাকাউন্ট ব্যক্তি বা কোম্পানি পর্যায়ে খোলা যাবে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই উপলক্ষে সংবাদ সম্মেলন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ফ্রিল্যান্সারদের সুবিধার কথা মাথায় রেখে বেসিসের সহায়তায় কয়েক ধরনের সেভিং অ্যাকাউন্ট ও ইউএস ডলার ইআরকিউ (এক্সপোর্টার রিটেনশন কোটা) অ্যাকাউন্ট চালু করা হয়েছে বলে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃপক্ষ। এই অ্যাকাউন্ট খুলতে বেসিস থেকে একটি সনদপত্র গ্রহণ করতে হবে। বেসিস থেকে সনদ নিতে তিন হাজার টাকা লাগবে। এই সনদ পেতে বেসিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ফ্রিল্যান্সারদের জন্য ইআরকিউ অ্যাকাউন্ট উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর হেড অব রিটেইল ক্লায়েন্ট আদিত্য মণ্ডল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসর (বেসিস) প্রেসিডেন্ট শামীম আহসান। জুনাইদ আহমেদ বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ আসে পেমেন্ট গেটওয়ে সমস্যা সমাধান করার। এ জন্য বেসিস ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এগিয়ে আসায় তাদের ধন্যবাদ। আজ এই ইআরকিউ অ্যাকাউন্ট সুবিধা উদ্বোধনের মাধ্যমে সাফল্যের সঙ্গে একটি ধাপ এগিয়ে যেতে পারলাম।’ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার বলেন, ‘বাংলাদেশে আমরাই প্রথম আউটসোর্সিং পেশাদারদের জন্য অ্যাকাউন্ট খোলার সুবিধা এনেছি যাতে দ্রুত, নিরাপদ এবং বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা দেশে আনা বা বিদেশে কেনা কাটা করা যায়।’ শামীম আহসান বলেন, ‘এ সুযোগের মাধ্যমে আউটসোর্সিং পেশাদারেরা অভ্যন্তরীণ রেমিট্যান্স ও আন্তর্জাতিক বিল আদান-প্রদানে বিশেষভাবে উপকৃত হবেন।’ সনদ দিতে বেসিস তিন হাজার টাকা নেওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ফ্রিল্যান্সারদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাজ্জাদ হোসেন অলি ফেসবুকে লিখেছেন, ‘বেসিস হয়তো আইনিভাবে ফ্রিল্যান্সারদের এ রকম সনদ দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু নৈতিকভাবে কি ফি বা চাঁদা রাখতে পারে? আর যদি রাখে এর বিনিময়ে কী সেবা দেওয়া হবে? ’ সংবাদ সম্মেলনে বেসিস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রিল্যান্সারদের একই নেটওয়ার্কের আওতায় আনতে এবং তাদের স্বীকৃতি দেবে বেসিস। তা ছাড়া যাচাই-বাছাই, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য এই অর্থ সামান্য। অনেকেই এ ধরনের নিশ্চিত সেবা পেতে এর চেয়ে বেশি অর্থ খরচের জন্য প্রস্তুত থাকেন। ফ্রিল্যান্সারদের জন্য ইআরকিউ অ্যাকাউন্ট খুলতে বেসিসের অর্থ গ্রহণের কারণ ও যুক্তি দিয়ে শিগগিরই লিখিত বক্তব্য গণমাধ্যমে প্রকাশের তথ্য জানিয়েছে বেসিস।
বাংলাদেশ -এ IT উপর scholarship পেতে যেখানে যেখানে আপনাকে apply করতে হবে জানতে visit করুনঃ Education Link BD
বাংলাদেশ -এ IT উপর scholarship পেতে যেখানে যেখানে আপনাকে apply করতে হবে জানতে visit করুনঃ Education Link BD
বাংলাদেশে শুরু হলো “টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৫”
বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নের জন্য টেলিনর গ্রুপের আয়োজন টেলিনর ইয়ুথ ফোরাম এ বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়েছে। এই ফোরামের লক্ষ্য সমাজে প্রযুক্তিগত রূপান্তরের বিষয়ে প্রভাব বিস্তারকারী তরুণদের মধ্যে সংযোগ ঘটানো। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পক্ষ থেকে এই ফোরামের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল ও গ্রামীণফোনের সেন্টার অব এক্সপারটাইজ, পিপলস অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন। এ বছর ডিসেম্বর মাসের শেষের দিকে অসলোতে ইয়ুথ ফোরামটি অনুষ্ঠিত হবে। এ ইয়ুথ ফোরামে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রভাব বিস্তারকারী তরুণেরা অংশগ্রহণ করবেন। প্রযুক্তির উত্থানের এই সময়ে তরুণদের একসঙ্গে কাজ করার একটি মঞ্চ করে দেয়ার মাধ্যমে একটি প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করাই এই ইয়ুথ ফোরামের উদ্দেশ্য। এ বছর এ ফোরামের বিষয় নির্ধারিত হয়েছে “সবার জন্য জ্ঞান”। প্রথম ধাপে স্থানীয়ভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা এ প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, নিবন্ধনের সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা, ডিজিটাল কমিউনিকেশন সমাজের একটা বড় অংশের মানুষের শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রের ওপর প্রভাব ফেলে এ নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গী উপস্থাপন করবেন। টেলিনর গ্রুপের ব্যবসা আছে বাংলাদেশসহ এমন ১৩টি দেশের প্রতিটি থেকে দুজন করে প্রতিযোগী নরওয়ে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন। ২৮ বছর বয়সের নিচে মুক্তমনা ও দৃঢ়চেতা তরুণ, যাদের ভাবনার জায়গাটা এখনো নবীন ও সৃষ্টিশীল, তারা অসলোর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। এ বছরের অক্টোবর মাসে একটি সংক্ষিপ্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় বিচারকদের চূড়ান্ত রায়ে একটি গালা অনুষ্ঠানে চার ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। এ চার ফাইনালিস্টের মধ্যে থেকে দুজন ডিসেম্বরে অসলোতে যাবেন। সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ ও টেলিনরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নির্বাচন প্যানেলের মাধ্যমে চার ফাইনালিস্ট থেকে দুজন বিজয়ী নির্বাচন করা হবে। যারা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। গত বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল হক সিফাত ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন মেহজাবিন চৌধুরী বাংলাদেশের টেলিনর ইয়ুথ সামিট জিতে অসলোতে টেলিনরের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ২০১৪ সালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার নাম ছিলো “টেলিনর ইয়ুথ সামিট”। এ বছর থেকে ইয়ুথ ফোরাম শুধুমাত্র অসলোর মূল প্রতিযগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একই সঙ্গে সরাসরি ও ডিজিটাল পরস্পর সক্রিয় সংলাপে রূপান্তরিত হবে। এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে Youth Forum website থেকে।
For more educational info: Education Link BD
For more educational info: Education Link BD
Subscribe to:
Posts (Atom)




