Thursday, April 20, 2017

BCB Has Announced 15 Man-Squad For Champions Trophy-2017

Bangladesh Cricket Board(BCB) has announced 15 man-squad for Champions Trophy-2017. Again Bangladeshi all-rounder Nasir Hossain has been ignored though he has been playing fantastic cricket. However, Nasir Hossain has been included in the preliminary squad that will undergo a training camp in Sussex from April 26 to May 6 and also play in a triangular ODI series in Ireland that begins in mid-May.. 

Tuesday, March 7, 2017

তুষারের পর শাহরিয়ারের ডাবল সেঞ্চুরি

আগের দিন ডাবল সেঞ্চুরি করেছিলেন তুষার ইমরান। তাঁকে দেখেই কি অনুপ্রাণিত হয়েছেন শাহরিয়ার নাফীস? বিকেএসপিতে আজ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। আগের দিন শাহরিয়ার অপরাজিত ছিলেন ১৭০ রানে। আজ সেটিকে রূপ দিয়েছেন ডাবলে। শাহরিয়ারের উইকেটটা নিতেই পারেনি ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। অপরাজিত ছিলেন ২০৭ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শাহরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ৮ উইকেটে ৭৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। বিসিএলে আগের পাঁচটি রাউন্ডে দুটি ফিফটি পেলেও শাহরিয়ার তিন অঙ্কের দেখা পেলেন একেবারে শেষ রাউন্ডে এসে। শুধু সেঞ্চুরি করেই থামেননি, ২৪ টেস্ট ও ৭৫ ওয়ানডে খেলা বাঁহাতি ব্যাটসম্যান সেটিকে টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। দক্ষিণাঞ্চলের রানের পাহাড়ের জবাবে ৩ উইকেটে ১৮৪ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল।..........Source:Prothom Alo

Monday, March 6, 2017

কী আছে ট্রাম্পের গাড়িতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। সময়-সময় বিস্ফোরক মন্তব্যের কারণেই সবার আগ্রহের জায়গায় থাকেন বিশ্বের ক্ষমতাধর দেশের এই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল ক্যাডিলাক গাড়িটি নিয়েও মানুষের আগ্রহের কমতি নেই। গাড়িটি অতীতের অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের ব্যবহার করা গাড়ির চেয়ে অনেক বেশি উন্নত ও সুরক্ষিত। ট্রাম্পের এই নতুন গাড়িকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি। কী কী আছে ‘বিস্ট’ নামের ওই গাড়িটিতে, তা জেনে নেওয়া যাক— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাড়িকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি। ‘বিস্ট’ নামের ওই গাড়িটির ওজন আট টন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাড়িকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি। ‘বিস্ট’ নামের ওই গাড়িটির ওজন আট টন। ছবি: এএফপি বিশ্বখ্যাত জেনারেল মোটরস কোম্পানি ট্রাম্পের ব্যবহারের জন্য গাড়িটি তৈরি করেছে। আট টন ওজনের বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এই গাড়িটির মূল্য ১২ লাখ মার্কিন ডলার। গাড়িটির দরজার কাচ বোয়িং বিমানের মতো উন্নত প্রযুক্তিতে তৈরি। যেকোনো ধরনের বোমা এবং রাসায়নিক অস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম এই গাড়িটি। আট ইঞ্চি পুরু দরজার এই গাড়িটিতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ও সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এটি রাস্তার পাশে বিস্ফোরিত বোমা হামলা থেকে প্রেসিডেন্টকে সুরক্ষা দিতে সক্ষম।
এখানেই শেষ নয়, ট্রাম্পের গাড়িতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে, এর মাধ্যমে রাসায়নিক হামলা মোকাবিলা করতে সক্ষম হবে ক্যাডিলাক। অস্ত্রে সজ্জিত ক্যাডিলাকে একটি শটগান, টিয়ারগ্যাস এবং জরুরি প্রয়োজনের জন্য প্রেসিডেন্টের গ্রুপের রক্তের বোতল থাকবে গাড়িতে। গাড়ির সামনে দুজন, মাঝখানে তিনজন এবং পেছনে দুজন বসতে পারবেন। পেছনের যে আসনে ডোনাল্ড ট্রাম্প বসবেন, তার সঙ্গে উপগ্রহ টেলিফোন সংযোগ থাকবে। এর মাধ্যমে ট্রাম্প সার্বক্ষণিক দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগনের সংযোগ থাকবে। ট্রাম্প বসবেন পেছনের এই আসনে। ট্রাম্প বসবেন পেছনের এই আসনে। গাড়িটি শক্তিশালী স্টিল, অ্যালুমিনিয়াম ও সিরামিকস দিয়ে তৈরি। গাড়ির নিচে স্টিলের একটি প্লেট রয়েছে।
এর দরজার কাচ বোয়িং-৭৫৭ জেট বিমানের মতো উন্নত প্রযুক্তিতে তৈরি। যেকোনো ধরনের বোমা ও রাসায়নিক অস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম এটি। পলিকার্বনেটযুক্ত জানালার কাচ পাঁচ স্তরবিশিষ্ট, যা বাইরে থেকে করা গুলি সহজেই প্রতিরোধ করতে পারবে। মার্কিন গোয়েন্দা সংস্থার বিশেষভাবে প্রশিক্ষিত কোনো ব্যক্তি এই গাড়ির চালাবেন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি বুলেটপ্রুফ গাড়িটির দরজা-জানালার কাচ নিচে নামাতে পারবেন। বন্দুক রাখার জায়গাটি বোমা নিরোধক স্টিলের একটি প্লেট দিয়ে তৈরির বিশেষ ব্যবস্থাও রয়েছে গাড়িটিতে। গাড়ির চাকার টায়ারের নিচে বিশেষ স্টিলের লেয়ার সংযুক্ত করা হয়েছে। কোনো কারণে টায়ার ফেটে গেলেও গাড়ি থাকবে নিরাপদ। গাড়ি নিয়ন্ত্রণের জন্য ড্যাসবোর্ড রয়েছে—যা জিপিএস পদ্ধতির মাধ্যমে কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবে। রাতে দেখার জন্য আছে ক্যামেরাও। গাড়িটির সামনে ক্যামেরা রয়েছে। গাড়ির পেছনের কাচ খোলা যাবে না।
গাড়ির পেছনের কাচ খোলা যাবে না।
প্রেসিডেন্টকে হস্তান্তরের আগে হোয়াইট হাউস এই গাড়িটি চূড়ান্তভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছে। গাড়িটি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস আশা করেছিল, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেই গাড়িটি জনসম্মুখে আনা হবে। কিন্তু এ মাসের শেষের দিকে এটি জনসম্মুখে আনবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি ১২টি গাড়ি বানিয়েছ। বিশ্বের অন্য দেশে ভ্রমণে গেলে এই গাড়িটি ব্যবহার করবেন ট্রাম্প। সূত্র: ডেইলি মেইল ইকোনমিক টাইমস।

Saturday, March 4, 2017

ভারত গুটিয়ে গেল ১৮৯ রানেই

কী দুর্দান্ত বোলিংটাই না করলেন নাথান লায়ন! বেঙ্গালুরুর উইকেটের সদ্ব্যবহারই করলেন তিনি। উইকেট থেকে বাউন্স পেলেন, তাঁর হাত থেকে বেরিয়ে বলও ঘুরল প্রত্যাশামতোই। প্রথম থেকেই দারুণ ছন্দে বল করে ৫০ রানে ৮ উইকেট তুলে নিয়ে ভারতকে ১৮৯ রানেই গুটিয়ে দিলেন তিনি। ভারতের মাটিতে এটি সফরকারী কোনো বোলারের সেরা বোলিং। ভারতের পক্ষে সর্বোচ্চ রান লোকেশ রাহুলের। ২০৫ বলে ৯০ রান করে তিনি লায়নের বলে রেনশর হাতে ধরা পড়েন তিনি। তাঁর ইনিংসই বড় ব্যাটিং-বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছে ভারতকে। রাহুলের পর িদ্বতীয় ইনিংস সর্ব্বোচ্চ ২৬ রান করুন নায়ারের। ১৭ রান করে করেছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। অধিনায়ক কোহলি আউট হয়েছেন ১২ রানে। চা বিরতির পর ২১ রানে শেষ ৫ উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশনে বেঙ্গালুরুর উইকেট কথা বলছে স্পিনারদের ভাষাতেই। উইকেটে একটা বল দ্রুততার সঙ্গে ভেতরের দিকে ঢুকছে তো পরেরটাই বাইরে বেরিয়ে যাচ্ছে। বাউন্সের তারতম্যও রয়েছে যথেষ্ট। লায়ন ৮ উইকেট নিয়ে উইকেটের সর্বোত্তম ব্যবহারই করেছেন। ও’কিফ নিয়েছেন ১ উইকেট। ভারতীয় ব্যাটিং লাইনআপকে খোলসের মধ্যে ঢুকিয়ে চাপটা ভালোই তৈরি করেছেন দুই অস্ট্রেলীয় স্পিনার। সকালে অভিনব মুকুন্দকে এলবিডব্লুর ফাঁদে ফেল একটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্কও। জশ হ্যাজলউড উইকেট না পেলেও বোলিংটা খারাপ করেননি। ১১ ওভারে ৪২ রান দিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। শেষ বিকেলে ১৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৪০। ডেভিড ওয়ার্নার ২৩ আর ম্যাট রেনশ অপরাজিত আছেন ১৫ রান নিয়ে। কাল দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া নিজেদের কতটা এগিয়ে নিতে পারে, তার ওপরই কিন্তু নির্ভর করছে এই টেস্টের ভবিষ্যতের অনেকটাই।-----------------------------------সূত্র: স্টার স্পোর্টস।