Friday, August 21, 2015

১২০ নম্বর পেলেই মেডিকেলে ভর্তির সুযোগ

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির শর্ত শিথিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর মোট ১২০ নম্বর পেলেই শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। তবে ১০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে ৪০ নম্বর পেতেই হবে। গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয় মোট ২০০ নম্বরের মধ্যে (এসএসসি ও এইচসি পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ওপর ১০০ ও ভর্তি পরীক্ষা ১০০) ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরসহ মোট ১৪০ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা বেঁধে দিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে গত বছর বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অনেক আসন শূন্য ছিল। সম্প্রতি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) মোট নম্বর কমিয়ে দেয়ার আবেদন করলে স্বাস্থ্য মন্ত্রণালয় মোট নম্বর ১৪০ থেকে কমিয়ে ১২০ নম্বর নির্ধারণ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১৮ সেপ্টেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে ১০০ নম্বরের অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনু্ষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় ২ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক এ বি এম আবদুল হান্নান জাগো নিউজকে জানান, ওই সময় ঈদুল আজহার ছুটি পড়ে যাওয়ায় তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বুধবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ১ সেপ্টেম্বর পর্যন্ত (রাত ১১টা ৫৯ মিনিট) আবেদনপত্র জমা দেয়া ও ২ সেপ্টেম্বর পর্যন্ত (রাত ১১টা ৫৯ মিনিট) আবেদনের টাকা অনলাইনে গ্রহণ করা হবে। ১৪ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হবে। চলতি বছর ভর্তির শর্ত হিসেবে বলা হয়, ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি বা সমমানের (পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানসহ) পরীক্ষায় পাস করেছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। দুটি পরীক্ষায় জিপিএ-৮ পেতে হবে তবে কোনো পরীক্ষায় তিন দশমিক পাঁচ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। সকল উপজাতীয় ও পার্বত্য এলাকার অউপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসিও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৭ থাকতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় তিন এর কম পেলে চলবে না। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিরতদের কেউ চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তাদের পাঁচ নম্বর কেটে নেয়া হবে। পরীক্ষা ফিসের টাকা প্রিপেইড টেলিটকের মাধ্যমে ৭৫০ টাকা জমা দিতে বলা হয়েছে। দেশে বর্তমানে ২৯ সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২টি আসন ও প্রাইভেট মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া সরকারি ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে বিডিএস কোর্সে ৫৩২টি ও ২৪ প্রাইভেট ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।
---------------------------------- এমইউ/বিএ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শুরু শনিবার


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা আগামী ২২ আগস্ট শনিবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে। ৬১টি কেন্দ্রে একযোগে ৮০টি কলেজের ৮৩ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীগণ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্ব ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবে। 

এ লক্ষ্যে অনলাইন ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। 

Thursday, August 20, 2015

শীর্ষ দশে সৌম্য সরকার

প্রতিভাবান ব্যাটসম্যান সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেটের নতুন সৌন্দর্য বললে একটুও ভুল হবে না। আত্মবিশ্বাস, ব্যাটিং স্টাইল দিয়ে দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটের ২০১৫ সালে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে ওঠে এসেছেন টাইগার এই ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে আছেন কেন উইলিয়ামসন (১২৭০), মার্টিন গ্যাপটিল (১১৪৯) রস টেইলর (১০৪১) তিলকারাত্নে দিলশান (১০০৩) হাশিম আমলা (৯২১) কুমার সাঙ্গাকারা (৮৬২) গ্রান্ট ইলিয়ট (৮২৬) ডি ভিলিয়ার্স (৭৪০) ব্রেন্ডন ম্যাককালাম (৭০৯) ও সৌম্য সরকার (৬৭২)। ১ ডিসেম্বর ২০১৪-তে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হওয়া সৌম্য সরকার এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে রান করেছেন ৬৯২, যেখানে আছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি।

সাইবার অপরাধ দমনে বিটিআরসির নতুন সংস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্তকরণে সংশ্লিষ্ট সব সংস্থা ও দফতরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠন করছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোশ্যাল মিডিয়াসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্ত করে এ সংক্রান্ত অপরাধ দমনে দেশের সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রস্তাব প্রস্তুত করেছে বিটিআরসি। প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিটিআরসি`র পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন দফতর এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিজস্ব অধিক্ষেত্র ও ক্ষমতা অনুসারে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে। নতুন পরিকল্পনা অনুযায়ী, সাইবার অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা বাড়াতে বিটিআরসি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আরো নিবিড় যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে। ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিটিআরসি নিয়ন্ত্রণ করে না। এছাড়া ওই সব মাধ্যমের সঙ্গে বিটিআরসি বা অন্য কোনো সংস্থার কোনো ধরনের সমঝোতা স্মারক বা চুক্তি না থাকলেও তাদের নিজস্ব নিয়মকানুন অনুসারে জনস্বার্থে প্রয়োজনমতো বিটিআরসি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
--------------------------------------------------------------------------------------------------------------------------
Source:Jagonews24

Google Introduces Router

Google has made a Wi-Fi router that aims to provide better Internet connections that make it easier for people to use its digital services and see more of its online advertising. Preorders for the $200 wireless router, called OnHub, could be made beginning on Tuesday at Google’s online store, as well as Amazon.com and Walmart.com. The cylindrical device will go on sale in stores in the United States and Canada in late August or early September. The search giant said its wireless router would be sleeker, more reliable, more secure and easier to use. And its software will be regularly updated, according to Google. The company said most people would be able to set up OnHub in three minutes or less. Google collaborated with the networking device maker TP-Link to build OnHub.

Source: The New York Times

Hindi


गूगल यह आसान लोगों को अपने डिजिटल सेवाओं का उपयोग करें और अपने ऑनलाइन विज्ञापन के और अधिक देखने के लिए करते हैं कि बेहतर इंटरनेट कनेक्शन प्रदान करना है कि एक वाई-फाई राउटर बना दिया है। OnHub बुलाया $ 200 वायरलेस रूटर के लिए Preorders, Amazon.com और Walmart.com, साथ ही गूगल की ऑनलाइन स्टोर पर मंगलवार को शुरुआत बनाया जा सकता है। बेलनाकार डिवाइस अगस्त के अंत या सितंबर के शुरू में संयुक्त राज्य अमेरिका और कनाडा में दुकानों में बिक्री पर जाना होगा। खोज विशाल अपने वायरलेस रूटर, sleeker और अधिक विश्वसनीय, अधिक सुरक्षित और प्रयोग करने में आसान हो जाएगी। और अपने सॉफ्टवेयर नियमित रूप से गूगल के अनुसार, अद्यतन किया जाएगा। कंपनी ज्यादातर लोगों को तीन मिनट या उससे कम में OnHub स्थापित करने में सक्षम हो जाएगा। गूगल OnHub का निर्माण करने के लिए नेटवर्किंग उपकरण निर्माता टी.पी.-लिंक के साथ सहयोग किया है।