Wednesday, August 12, 2015

গুগলের মূল প্রতিষ্ঠানের নাম এখন অ্যালফাবেট

এত দিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান ছিল গুগল ইনকরপোরেটেড। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর যাত্রা শুরুর পর থেকেই গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই নামেই মূল প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ১৭ বছর পর এবার মূল প্রতিষ্ঠানের নামে আর গুগল থাকছে না। গত সোমবার অ্যালফাবেট ইনকরপোরেটেড (আইএনসি) নামে নতুন প্রতিষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। এক ব্লগ বার্তায় এ ঘোষণা দেন। নতুন এ প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত হবে গুগল এবং এর সহযোগী ব্র্যান্ড, পণ্য ও সেবাগুলো। অ্যালফাবেটের চেয়ারম্যান হিসেবে থাকবেন সের্গেই ব্রিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে থাকবেন ল্যারি পেজ। আর গুগলের নতুন সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে সুন্দর পেশাইকে। এর আগে তিনি পণ্য উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মূলত গুগলকে আরও উঁচু জায়গায় নিয়ে যেতে বড় একটি প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা থেকেই অ্যালফাবেটের যাত্রা বলে নিজের ব্লগ পোস্টে উল্লেখ করেছেন ল্যারি পেজ। তিনি উল্লেখ করেন, একেক ধরনের প্রকল্প চালানোর জন্য একেক ধরনের নেতৃত্ব, ও জনবল দরকার।’ এর ফলে গুগলও অ্যালফাবেট আইএনসির অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। পেজ উল্লেখ করেন, আমাদের মূল একটি কাজ হবে নতুন নতুন ব্যবসা তৈরি করা। এ ছাড়া বর্তমানে যেমন গুগল আইএনসির মধ্যেই সব উদ্যোগ রয়েছে, সেগুলোকে আলাদা করে ফেলা হবে।’ তবে বর্তমানে গুগল ব্যবহারকারীদের চিন্তার কিছু নেই। গুগলের আগের সব সেবা একই রকম থাকছে। ঘোষণার পাশাপাশি অ্যালফাবেটের ওয়েবসাইটও (https://abc.xyz) চালু করা হয়েছে ইতিমধ্যে। গুগল ব্লগ ও গুগল ইনভেস্টর অবলম্বনে নুরুন্নবী চৌধুরী

Tuesday, August 11, 2015

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরি চালু

দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চালু করা হলো ই-লাইব্রেরি। সোমবার ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে ই-লাইব্রেরিটির উদ্বোধন ঘোষণা করেন। (প্রিয় টেক) দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে চালু করা হলো ই-লাইব্রেরি। সোমবার ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে ই-লাইব্রেরিটির উদ্বোধন ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ঢাবি এবং মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ত্রি-পক্ষীয় চুক্তির মাধ্যমে এই ই-লাইব্রেরি চালু করা হয়েছে। তবে এতে আর্থিক সহায়তা দিয়েছে রবি। শুধু তাই নয়, ই-লাইব্রেরিটির প্রযুক্তিগত উন্নয়নে মোবাইল ফোন অপারেটরটি আগামী ১৫ বছর পর্যন্ত বছর প্রতি ১০ লাখ করে টাকা দেবে। এই ই-লাইব্রেরি সুবিধা ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি ব্যবহার করতে পারবেন। তবে অন্যান্য বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ই-লাইব্রেরির মাধ্যমে দেশে ও বিদেশের মোট ৩৫টি লাইব্রেরির বই পড়ার সুবিধা পাবেন শিক্ষার্থীরা। - See more at:
Education Link BD

Mother, girl share glory in HSC

A woman and her daughter passed the Higher Secondary Certificate examinations this year with grade-A in Bhola municipality under the district, making the event a talk of the town. Kawsar Jahan Shikha, 30, wife of prominent dance instructor of Bhola Shilpakala Academy Salauddin Harun passed with GPA 4.91 from Elisha Islamia Model College under Technical Educational Board. Their eldest daughter Sanjida Ivy Borsha, also a dancer, passed the HSC with GPA 4.70 in humanities group from Banglabazar Fatema Khanam College. "After entering married life in 1995, I became busy with the family chores. I passed the SSC in 1996. But it became difficult to continue my education as I became mother of three children," Shikha said. "As our only son Hasnain Chamak was a physically challenged one, I had to spend a lot of time to take care of him. After a long treatment, he became a bit well in 2013 and that gave me the time to start education afresh. "I am thankful to my husband Salauddin Harun for his support and to teachers for their cooperation," said Shikha. "The glorious success of my mother proves that there is no age for education if one is determined," said Sanjida Ivy Borsha.

===================================================================
Source:The Daily Star

Education Link BD: এক অ্যাপেই ৫০ ভাষায় অনুবাদ

Education Link BD: এক অ্যাপেই ৫০ ভাষায় অনুবাদ: গুগল ট্রান্সলেটর দিয়ে শব্দের ভাষান্তর ঠিক মত হয় না। এমন অভিযোগ অনেকেরই। অন্যদিকে গুগল ট্রান্সলেটরে মাত্র ২৭টি ভাষা ভাষান্তর করা যায়। অনলা...

এক অ্যাপেই ৫০ ভাষায় অনুবাদ

গুগল ট্রান্সলেটর দিয়ে শব্দের ভাষান্তর ঠিক মত হয় না। এমন অভিযোগ অনেকেরই। অন্যদিকে গুগল ট্রান্সলেটরে মাত্র ২৭টি ভাষা ভাষান্তর করা যায়। অনলাইনে যারা নিত্যদিন শব্দের ভাষান্তর করেন তাদের জন্য সুখবর। পৃথিবীর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ নামে একটি ভাষান্তর করার অ্যাপ চালু করেছে। এই অ্যাপের সাহায্যে ৫০ টি ভাষায় শব্দের ভাষান্তর করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, মাইক্রোসফটের এই ট্রান্সলেটর অ্যাপটি অ্যাপলের আইওএস এবং অ্যানড্রয়েড প্লাটফর্মের জন্য তৈরি করা হয়েছে। অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চালিত ফোন এবং ট্যাবলেট, স্মার্টওয়াচে এটি কাজ করবে। এই অ্যাপটিতে টেক্সটের পাশাপাশি ভয়েসও ইনপুট হিসেবে দেয়া যাবে। অ্যাপটি ইনপুট দেয়া শব্দের ট্রান্সলেট করে পর্দায় দেখাবে। এই ট্রান্সলেটরে যেকোনো জায়গা থেকে শব্দ কপি করে পেস্ট করে ইনপুট হিসেবে দেয়া যাবে। মাইক্রোসফট ইতোমধ্যে বিং ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে ভাষান্তর করার সুযোগ দিচ্ছে। যদিও মাইক্রোসফট তাদের স্কাইপের মাধ্যমেও ভাষান্তর করার সুযোগ চালু করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের এই অ্যাপ চালু হওয়ার ফলে গুগল ট্রান্সলেটরের জনপ্রিয়তা কিছুটা কমবে। গুগলের ভাষান্তর সেবা অ্যানড্রয়েড, আইওএস এবং ডেস্টটপে পাওয়া যাচ্ছে।